…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণার সংযোগ বাড়ানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের, ভাসানী বিশ্ববিদ্যালয়ে সই ২৪ সমঝোতা

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা এবং দেশের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত ‘রিসার্চ এক্সেলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থী পড়ানো, ডিগ্রি দেওয়া কিংবা গবেষণাপত্র প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। শিল্পপ্রতিষ্ঠান ও সমাজের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলাও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারে। এসব গবেষণার লক্ষ্য হওয়া উচিত সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমস্যার সমাধান। অ্যাকাডেমিক কার্যক্রমের মধ্য দিয়ে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা গড়ে তুলতে হবে, যাতে গবেষণার ফল বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগে।

মাভাবিপ্রবি ইতোমধ্যে এ ধরনের গবেষণা প্রকল্প গ্রহণে ভূমিকা রেখেছে উল্লেখ করে অধ্যাপক মামুন আহমেদ বলেন, ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় সমাজের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়, শিক্ষাঙ্গণ ও সমাজের মধ্যে কার্যকর সম্পর্ক দেশের অগ্রগতিতে সহায়তা করবে।

বিশ্ববিদ্যালয়টিকে এ অঞ্চলের মানুষের ‘প্রাণের সামাজিক প্রতিষ্ঠান’ উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকে শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন। বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষক ও স্থানীয় শিক্ষকদের সম্মিলিত অ্যাকাডেমিক ও সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্জন ও ঐতিহ্য গড়ে উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা যাতে নির্বিঘ্নে অ্যাকাডেমিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে জন্য স্থানীয় জনগণ ও রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান।

বিশ্ববিদ্যালয়টির অগ্রগতির প্রশংসা করে অধ্যাপক মামুন আহমেদ বলেন, ২০০৩ সালে দুটি বিভাগ নিয়ে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করা মাভাবিপ্রবিতে বর্তমানে ছয়টি অনুষদ ও ১৭টি বিভাগ রয়েছে।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে জ্ঞানভিত্তিক সমাজ ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন ও শিল্প খাতের চাহিদাভিত্তিক বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

অনুষ্ঠানে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গণের মধ্যে সংযোগ বাড়াতে ২৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষক ও গবেষকদের ‘রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এ ছাড়া বিজ্ঞান মেলা, শিক্ষা মেলা ও চাকরির মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু ও আবুল কালাম আজাদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান।

শিক্ষা বিভাগের আরও খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমদ, জনসংযোগ পরিচালক আনিসুর রহমান
শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমদ, জনসংযোগ পরিচালক আনিসুর রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসে…

শেকৃবির গবেষণা মাঠে বাণিজ্য মেলার কাজ বন্ধ করলেন শিক্ষার্থীরা, প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম
শিক্ষা

শেকৃবির গবেষণা মাঠে বাণিজ্য মেলার কাজ বন্ধ করলেন শিক্ষার্থীরা, প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। মাঠে চলমান এশিয়া প্যাসিফিক বাণিজ্য মেলার কার্য…

এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বর ১৬১৪০-এ
শিক্ষা

এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বর ১৬১৪০-এ

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানার পদ্ধতিতে পরিবর্তন এসেছে। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার শিক্ষার্…

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ দিল ছাত্রদল
শিক্ষা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ দিল ছাত্রদল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নয়টি আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য নয়টি ডিপ ফ্রিজ বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষ…