…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীতে কোস্টগার্ডের অভিযানে জিম্মি পাঁচ জেলে উদ্ধার, অস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক
সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীতে কোস্টগার্ডের অভিযানে জিম্মি পাঁচ জেলে উদ্ধার, অস্ত্র জব্দ
ছবি: সংগৃহীত

সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় ‘দাদা ভাই বাহিনী’ নামে পরিচিত ডাকাত দলের সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। একপর্যায়ে দস্যুরা পিছু হটে পালিয়ে যায়।

এরপর ওই এলাকা থেকে জিম্মি থাকা পাঁচ জেলেকে উদ্ধার করা হয়। এ সময় একটি একনলা বন্দুক, গুলি ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান, ‘দাদা ভাই বাহিনী’ সাতক্ষীরার শ্যামনগর থানাধীন সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় কয়েকজন জেলেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশে জিম্মি করে রেখেছে—এমন তথ্যের ভিত্তিতে সোমবার দিনগত মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন কয়রা ও দোবেকী ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল অতর্কিতভাবে গুলিবর্ষণ করে বলে ওই কর্মকর্তা জানান।

তিনি আরও জানান, আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালালে একপর্যায়ে ডাকাতদল জিম্মিদের রেখে সুন্দরবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড ফাঁকা কার্তুজ ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। একই সঙ্গে ডাকাত দলের কাছে জিম্মি থাকা পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগরের রবিউল ইসলাম (৩৫) ও বিল্লাল হোসেন (২৬) এবং খুলনার কয়রা থানার বাসিন্দা আলাউল ইসলাম (৩২), নওশেন মোড়ল (৪১) ও শাহিনুর রহমান (২৮)। জব্দ করা অস্ত্র ও ফাঁকা কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাপানের বেসরকারি খাত থেকে ৬৩৪ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি, সৃষ্টি হবে দুই লাখ কর্মসংস্থান: হুমায়ুন কবির
জাতীয়

জাপানের বেসরকারি খাত থেকে ৬৩৪ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি, সৃষ্টি হবে দুই লাখ কর্মসংস্থান: হুমায়ুন কবির

জাপানের বেসরকারি খাত থেকে বাংলাদেশে প্রায় ৬ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হু…

উখিয়ায় নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে ওঠা আগুন ১২ ঘণ্টায়ও নেভেনি, বাপেক্সের দল ঘটনাস্থলে
জাতীয়

উখিয়ায় নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে ওঠা আগুন ১২ ঘণ্টায়ও নেভেনি, বাপেক্সের দল ঘটনাস্থলে

কক্সবাজারের উখিয়ায় নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাসের আগুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা স…

কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে বাসের ধাক্কায় মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি বালা
জাতীয়

কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে বাসের ধাক্কায় মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি বালা

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ীতে বাসের ধাক্কায় মেয়ের মৃত্যুর পর এবার গর্ভে থাকা সন্তানসহ মারা গেলেন মা আদুরি বালা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রংপুর ম…

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি
জাতীয়

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। তাঁরা কারখানায় ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতির অবনতি …