…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

মালয়েশিয়ায় ৮ নভেম্বর বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়নের জন্য ৬ হাজার রিঙ্গিত

নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় ৮ নভেম্বর বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়নের জন্য ৬ হাজার রিঙ্গিত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। ইউনিভার্সিটি মালায়ার দুটি ফুটবল মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ওই দিন সকাল ৮টা থেকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব ‘বিডি এফসি মালয়েশিয়া’ ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেসের যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের চোকিটের এসটো হোটেলের হলরুমে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বিডি এফসির সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন।

মো. সাইফুদ্দিন জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ৬ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, রানার্সআপ দল পাবে ৩ হাজার রিঙ্গিত এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ১ হাজার ৫০০ রিঙ্গিত।

পুরস্কারের পাশাপাশি বিজয়ী দলগুলোর জন্য ট্রফি ও মেডেল থাকবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বিডি এফসির যুগ্ম সম্পাদক যুবায়ের রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিডি এফসির সভাপতি রাফেজ রহমান রাসেল, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আলী আজগর মিলন ও মো. সোহাগ আহম্মেদ, সহসভাপতি শাহাজান আলম, সাংগঠনিক সম্পাদক অপু রাইহান এবং বিডি এফসির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্পনসর প্রতিষ্ঠানের কর্ণধার মাজারুল আলম ও ইব্রাহিম, উপদেষ্টা আবদুল মবিন ভূঁইয়া, মোস্তফা ইমরান রাজু এবং বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা।

আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি প্রবাসীদের মধ্যে ক্রীড়াচর্চা ও ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।

খেলা বিভাগের আরও খবর

খেলা

জলন্ধরে চ্যাম্পিয়নস ট্রফি হকিতে ভারতের কাছে ১৩-০ গোলে বড় হার বাংলাদেশের

চ্যাম্পিয়নস ট্রফি হকিতে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ভারতের জলন্ধরে স্বাগতিক ভারতের বিপক্ষে ১৩-০ গোলে হেরেছে তারা।…

স্টার্কের ছয় বলে চার উইকেট, কেপটাউন টেস্টের প্রথম দিনে ৩২৯ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা
খেলা

স্টার্কের ছয় বলে চার উইকেট, কেপটাউন টেস্টের প্রথম দিনে ৩২৯ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

কেপটাউনে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের প্রথম দিনে মিচেল স্টার্কের বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। বাঁহাতি এই পেসার ৭২ রানে ৬ উইকেট নিয়ে দক্ষ…

খেলা

চেলসি ম্যাচেও ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে থাকছেন ক্যারিক, আট ম্যাচ জয়হীন দল

মাইকেল ক্যারিক ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে থাকছেন। তিনি ক্যারিংটন প্রশিক্ষণ মাঠে দলের অনুশীলন পরিচালনা করেছেন। এর মধ্য দিয়ে চাপে থাকা এই ম্যানে…

লাহোরে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হার পাকিস্তানের, ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল ইংল্যান্ড
খেলা

লাহোরে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হার পাকিস্তানের, ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল ইংল্যান্ড

লাহোরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরেছে স্বাগতিক পাকিস্তান। এই হারে সিরিজ থেকে ছিটকে গেছে ইংল্যান্ড, কারণ ইংল্যান্ডের ফাইনালে…