…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

হার্ভার্ডে পূর্ণ অর্থায়নে লিড ফেলোশিপ: নিম্ন ও মধ্যম আয়ের দেশের জনস্বাস্থ্য পেশাজীবীদের জন্য আবেদন খোলা

নিজস্ব প্রতিবেদক
হার্ভার্ডে পূর্ণ অর্থায়নে লিড ফেলোশিপ: নিম্ন ও মধ্যম আয়ের দেশের জনস্বাস্থ্য পেশাজীবীদের জন্য আবেদন খোলা
ছবি: সংগৃহীত

নিম্ন ও মধ্যম আয়ের দেশের অভিজ্ঞ জনস্বাস্থ্য পেশাজীবীরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ পাচ্ছেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য ‘লিড ফেলোশিপ’ কর্মসূচিতে আবেদন আহ্বান করেছে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট।

এক বছর মেয়াদি এই কর্মসূচির লক্ষ্য জনস্বাস্থ্য খাতের অভিজ্ঞদের নেতৃত্বের দক্ষতা বাড়ানো। হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগের সহযোগিতায় ফেলোশিপটি পরিচালিত হবে।

কর্মসূচি শুরু হবে ২০২৭ সালের ১ সেপ্টেম্বর, শেষ হবে ২০২৮ সালের ৩১ আগস্ট। এ সময়ে থাকবে ১২ মাসের অনলাইন পাঠক্রম। ২০২৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে ছয় সপ্তাহ সরাসরি আবাসিক প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

অংশগ্রহণকারীরা পাবেন ব্যক্তিগত নেতৃত্ব প্রশিক্ষণ ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ। হার্ভার্ডের শিক্ষকদের পরিচালিত বিশেষ কোর্স ও মাস্টারক্লাসেও অংশ নেওয়া যাবে। থাকবে আলোচনা অনুষ্ঠান, পেশাগত যোগাযোগের সুযোগ এবং স্বতন্ত্র প্রকল্পে কাজের ব্যবস্থা।

ফেলোশিপের আওতায় যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার আন্তর্জাতিক বিমানভাড়া দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে জীবনযাত্রার ব্যয় মেটানোর ভাতাও থাকবে।

আবেদনের যোগ্যতার মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর সংশ্লিষ্ট পেশায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা। শিক্ষার্থী অবস্থায় করা কাজ এই হিসাবে ধরা হবে না। নেতৃত্ব দেওয়ার উল্লেখযোগ্য অভিজ্ঞতা থাকতে হবে এবং ভবিষ্যতে নেতৃত্বের দক্ষতা আরও বিকাশের সম্ভাবনা দেখাতে হবে।

প্রার্থীকে যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্য হতে হবে এবং ২০২৮ সালের এপ্রিলে ছয় সপ্তাহ কেমব্রিজে থাকার সুযোগ থাকতে হবে। আবাসিক কর্মসূচিতে অংশ নিতে নিজ প্রতিষ্ঠান থেকে ছুটি বা সমমানের বিরতি নেওয়ার ব্যবস্থাও থাকতে হবে।

আরেকটি শর্ত হলো, ফেলোশিপ শুরুর আগের দুই বছরে চার মাস বা তার বেশি মেয়াদের কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশ না নেওয়া। বিভিন্ন অঞ্চল, পেশা, শিক্ষাগত শাখা ও খাতের প্রার্থীরা আবেদন করতে পারবেন। সব লিঙ্গপরিচয়ের প্রার্থীর জন্য আবেদন উন্মুক্ত, তবে আবেদন করতে হবে প্রার্থীকে নিজেই।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগ্যতা ও নির্দেশনা ভালোভাবে পড়তে হবে। এরপর নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সময়মতো জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম)। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে হবে।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে ১৫০ শিশুর পরিবেশ শিক্ষা কার্যক্রম ও পোস্টার প্রদর্শনী

ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে শিশুদের জলবায়ু বিপর্যয় বিষয়ে সচেতন করতে ‘পাখি ও ঔষধি গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি’ শীর্ষক পোস্টার প্রদর…

জুলাইয়ে শুরুর প্রতিশ্রুতি, অক্টোবরেও অনিশ্চিত প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যের স্কুল ড্রেস বিতরণ
শিক্ষা

জুলাইয়ে শুরুর প্রতিশ্রুতি, অক্টোবরেও অনিশ্চিত প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যের স্কুল ড্রেস বিতরণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের ব্যাগ দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এপ্রিলে জ…

পুলিশে কনস্টেবল নিয়োগ: ৩০ অক্টোবর আবেদনের শেষ দিন, ১৩ নভেম্বর থেকে চার ধাপে শারীরিক পরীক্ষা
শিক্ষা

পুলিশে কনস্টেবল নিয়োগ: ৩০ অক্টোবর আবেদনের শেষ দিন, ১৩ নভেম্বর থেকে চার ধাপে শারীরিক পরীক্ষা

বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নিয়োগের আবেদন চলছে। অনলাইনে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র জমা দেওয়া যাবে ৩০ অক্টোব…

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি ক্যাম্পাসে
শিক্ষা

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি ক্যাম্পাসে

বাংলাদেশ সচিবালয় বর্তমান জায়গা থেকে সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…