…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে ১৫০ শিশুর পরিবেশ শিক্ষা কার্যক্রম ও পোস্টার প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে শিশুদের জলবায়ু বিপর্যয় বিষয়ে সচেতন করতে ‘পাখি ও ঔষধি গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি’ শীর্ষক পোস্টার প্রদর্শনী ও পরিবেশ শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১৫০ জন শিশু অংশগ্রহণ করে।

কার্যক্রমটি যৌথভাবে আয়োজন করে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ (আইডব্লিউবি) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডাব্লিউবিবি ট্রাস্ট)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এই আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম এ মান্নান মনির এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রধান কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান।

পোস্টার প্রদর্শনীতে স্থানীয় পাখি, ঔষধি গাছ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরা হয়। এর পাশাপাশি আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই আয়োজনের মাধ্যমে শিশুরা প্লাস্টিক দূষণ, বন উজাড়, পাখি ও গাছের বাসস্থান এবং জলবায়ু পরিবর্তনের কারণ-ফলাফল সম্পর্কে জ্ঞান লাভ করে।

অনুষ্ঠানে এম এ মান্নান মনির বলেন, শিশুরা যদি ছোটবেলা থেকেই প্রকৃতির সঙ্গে সম্পর্ক বুঝতে শেখে, তবে তারা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। হাতে-কলমে শেখার মাধ্যমে তাদের আচরণে স্থায়ী পরিবর্তন আসবে বলে তিনি উল্লেখ করেন।

আয়োজক সংস্থার পক্ষ থেকে সৈয়দা অনন্যা রহমান বলেন, জলবায়ু পরিবর্তন এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিশুদের পরিবেশ শিক্ষা দিতে পারলে তারা ভবিষ্যতে সচেতন নাগরিক হিসেবে জলবায়ু সংকট মোকাবিলায় নেতৃত্ব দিতে পারবে। পরিবেশ শিক্ষা শুধু পাঠ্যবইয়ের বিষয় নয়, এটি একটি জীবনদর্শন বলেও তিনি মন্তব্য করেন।

শিক্ষা বিভাগের আরও খবর

বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি: সেরা অনুসন্ধানী রিপোর্টার সাজ্জাদুর রহমান
শিক্ষা

বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি: সেরা অনুসন্ধানী রিপোর্টার সাজ্জাদুর রহমান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক যুগপূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এ উপলক্ষ্যে বিশ্ব…

শিক্ষা

রূপায়ণ সিটি উত্তরায় অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস, সমঝোতা স্মারক সই

ঢাকার উত্তরায় রূপায়ণ সিটি উত্তরায় নতুন ক্যাম্পাস স্থাপন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল (এইউএসআইএস), ঢাকা। এ লক্ষ্যে সোমবার (২৬ অক্ট…

জুলাইয়ে শুরুর প্রতিশ্রুতি, অক্টোবরেও অনিশ্চিত প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যের স্কুল ড্রেস বিতরণ
শিক্ষা

জুলাইয়ে শুরুর প্রতিশ্রুতি, অক্টোবরেও অনিশ্চিত প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যের স্কুল ড্রেস বিতরণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের ব্যাগ দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এপ্রিলে জ…

হার্ভার্ডে পূর্ণ অর্থায়নে লিড ফেলোশিপ: নিম্ন ও মধ্যম আয়ের দেশের জনস্বাস্থ্য পেশাজীবীদের জন্য আবেদন খোলা
শিক্ষা

হার্ভার্ডে পূর্ণ অর্থায়নে লিড ফেলোশিপ: নিম্ন ও মধ্যম আয়ের দেশের জনস্বাস্থ্য পেশাজীবীদের জন্য আবেদন খোলা

নিম্ন ও মধ্যম আয়ের দেশের অভিজ্ঞ জনস্বাস্থ্য পেশাজীবীরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ পাচ্ছেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্…