…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি: সেরা অনুসন্ধানী রিপোর্টার সাজ্জাদুর রহমান

নিজস্ব প্রতিবেদক
বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি: সেরা অনুসন্ধানী রিপোর্টার সাজ্জাদুর রহমান
ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক যুগপূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

বেলা ১১টায় আনন্দ র‌্যালি শেষে ক্যাফেটেরিয়ায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেরোবিসাসের সভাপতি আবু সাঈদ। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এবং প্রধান আলোচক ছিলেন ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম।

একই অনুষ্ঠানে বেরোবিসাসের ষান্মাসিক মূল্যায়ন ২০২৬-এর তিন ক্যাটেগরিতে সেরা তিন সাংবাদিককে সম্মাননা স্মারক দেওয়া হয়। সেরা অনুসন্ধানী রিপোর্টার নির্বাচিত হয়েছেন রাইজিংবিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদুর রহমান, সেরা ফিচার লেখক হয়েছেন এদিনের মাসফিকুল হাসান এবং সেরা ভিডিও রিপোর্টার হয়েছেন ঢাকা পোস্টের রিপন শাহরিয়ার। উপাচার্য ও প্রধান আলোচক নির্বাচিতদের হাতে স্মারক তুলে দেন।

সাজ্জাদুর রহমান বলেন, “সংবাদের পিছনে ছুটে চলার মাঝে একটা আনন্দ আছে, যদি সংবাদটি প্রকাশের পর সফলতা আসে। এ কাজ সবসময় অব্যাহত রাখব। সাংবাদিক সমিতির প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা এ ধরনের কাজগুলোর মূল্যায়ন করে থাকে। সবসময় চেষ্টা থাকবে সৎ ও বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করার।”

প্রধান আলোচকের বক্তব্যে কামরুল ইসলাম সাংবাদিকদের রাজনীতিকের ভূমিকায় না যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, টকশোতে অনেক সময় সাংবাদিকদের একজন রাজনীতিকের চেয়েও বেশি রাজনৈতিক ভূমিকা পালন করতে দেখা যায়, যার কারণ হতে পারে সুবিধাভোগ।

তিনি আরও বলেন, “আমাদের সততার জায়গা থেকে লেখনীর মাধ্যমে সেই জায়গাটা রেখে যেতে চাই, যেন আজ থেকে ১০ বছর পরেও আমার লেখার মাধ্যমে শুধু আমার সমাজের নয়, আমার দেশের ও এই ক্যাম্পাসের পরিবর্তন সাধিত হবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শওকাত আলী বলেন, “বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, যুক্তি ও মুক্তচিন্তার কেন্দ্র। এখানে সাংবাদিকতার ভূমিকা হবে গঠনমূলক সমালোচনা, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া।” সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

উপাচার্য বলেন, যথাযথ যাচাই ছাড়া তথ্য প্রচারে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়, তাই দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে প্রতিটি সংবাদ প্রকাশের আগে সত্যতা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়তে সব অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাপনী বক্তব্যে বেরোবিসাস সভাপতি আবু সাঈদ বলেন, “সত্য, সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আগামী দিনেও এগিয়ে যাবে বেরোবিসাস।” সংগঠনটিকে এগিয়ে নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. তাবিউর রহমান প্রধান এবং বেরোবিসাসের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান পুলক। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ অক্টোবর কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ঘটনা, ক্যাম্পাসের সমস্যা ও সম্ভাবনা এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরার কাজ করে আসছে। প্রতি বছর সেরা সাংবাদিকদের অনুপ্রেরণা দিতে এই সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

রূপায়ণ সিটি উত্তরায় অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস, সমঝোতা স্মারক সই

ঢাকার উত্তরায় রূপায়ণ সিটি উত্তরায় নতুন ক্যাম্পাস স্থাপন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল (এইউএসআইএস), ঢাকা। এ লক্ষ্যে সোমবার (২৬ অক্ট…

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের
শিক্ষা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এতে ক্যান্টিনের খাবারের মান…

মেয়াদ বাড়ছে না রাকসুর: গঠনতন্ত্রে বিধান নেই বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা
শিক্ষা

মেয়াদ বাড়ছে না রাকসুর: গঠনতন্ত্রে বিধান নেই বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে সোমবার (২৬ অক্টোবর)। এই মেয়াদ বাড়ানো হচ্ছে না।…

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: সাত আসামির দুই দিনের রিমান্ড, আদালতে আসামির জবাব 'শালা-সম্বন্ধীরা পরীক্ষার্থী ছিল'
শিক্ষা

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: সাত আসামির দুই দিনের রিমান্ড, আদালতে আসামির জবাব 'শালা-সম্বন্ধীরা পরীক্ষার্থী ছিল'

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার সাত আসামির প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার আদালত। রোববার শু…