…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এতে ক্যান্টিনের খাবারের মান, পরিচ্ছন্নতা ও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার ঘটনা সামনে আসে। ডিআইইউর পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনে খাবারের মান ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ আগেও ছিল।

এর আগে গত ২০ মে প্রক্টরিয়াল টিমের আকস্মিক অভিযানের সময় ক্যান্টিনের অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন শিক্ষার্থীরা।

সেদিন শিক্ষার্থীদের অভিযোগ শোনার পর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, ক্যাফেটেরিয়ার বিষয়ে বোর্ড অব ট্রাস্টির নির্দেশনা রয়েছে। ঈদুল আজহার ছুটির পর ক্যাম্পাস খুললে ১০ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছিলেন।

কিন্তু কয়েক মাস পরও খাবারে পোকা পাওয়ার অভিযোগ ওঠায় প্রশাসনের নেওয়া পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, বিভিন্ন সময়ে প্রক্টরিয়াল টিম অভিযান চালালেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না, ফলে একই ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাঁদের।

এক শিক্ষার্থী বলেন, ‘বিভিন্ন সময়ে আমরা দেখি, প্রক্টরিয়াল টিম ক্যান্টিনে অভিযান চালায়। কিন্তু বাস্তবতা হলো, এর কোনো প্রপার সমাধান হচ্ছে না। বিভিন্ন সময় কোনো না কোনো শিক্ষার্থী খাবারে পোকা পাচ্ছে।’

শিক্ষার্থীদের অভিযোগ, অভিযানের নামে প্রক্টরিয়াল টিমের তৎপরতায় বরাবরই প্রশ্ন থেকে যায় এবং এসব অভিযানের কোনো সুফল আসছে বলে তাঁদের মনে হয় না।

শিক্ষার্থীদের মতে, শুধু সাময়িক অভিযান পরিচালনা করলেই সমস্যার সমাধান হবে না; বরং এর মূল কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। খাবারে পোকা পাওয়ার অভিযোগ খাবার প্রস্তুত ও সংরক্ষণের ব্যবস্থা এবং নিয়মিত তদারকি নিয়েও প্রশ্ন তুলেছে।

১০ কর্মদিবসের মধ্যে পরিবর্তন আনার যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা কতটা বাস্তবায়িত হয়েছে—সে প্রশ্নও সামনে এসেছে। নতুন অভিযোগের পর প্রশাসন কী ব্যবস্থা নেবে, তা জানতে চান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের প্রত্যাশা, শুধু অভিযান ও আশ্বাসে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যান্টিনের অব্যবস্থাপনা দূর করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেবে, যাতে ক্যাম্পাসের ক্যান্টিনে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত হয়।

শিক্ষা বিভাগের আরও খবর

মেয়াদ বাড়ছে না রাকসুর: গঠনতন্ত্রে বিধান নেই বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা
শিক্ষা

মেয়াদ বাড়ছে না রাকসুর: গঠনতন্ত্রে বিধান নেই বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে সোমবার (২৬ অক্টোবর)। এই মেয়াদ বাড়ানো হচ্ছে না।…

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: সাত আসামির দুই দিনের রিমান্ড, আদালতে আসামির জবাব 'শালা-সম্বন্ধীরা পরীক্ষার্থী ছিল'
শিক্ষা

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: সাত আসামির দুই দিনের রিমান্ড, আদালতে আসামির জবাব 'শালা-সম্বন্ধীরা পরীক্ষার্থী ছিল'

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার সাত আসামির প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার আদালত। রোববার শু…

কেরানীগঞ্জের সিরাজনগর প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক বই নিয়ে চালু হলো নতুন পাঠাগার
শিক্ষা

কেরানীগঞ্জের সিরাজনগর প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক বই নিয়ে চালু হলো নতুন পাঠাগার

ঢাকার কেরানীগঞ্জের ৯৩ নম্বর সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষামূলক বই দিয়ে একটি নতুন পাঠাগার প্রতিষ্ঠা করেছে কেরানীগঞ্জ বন্ধুসভা। বিদ্…

শিক্ষা

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর, অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থী

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর। তারিখটি নির্ধারণের মধ্য দিয়ে সারা দেশের লাখ…