আশুলিয়ায় কারখানায় প্রোডাক্ট সেফটি অফিসার নেবে প্রাণ গ্রুপ, বেতন ২০ থেকে ৩০ হাজার টাকা, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
প্রাণ গ্রুপ প্রোডাক্ট সেফটি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৭ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের সংখ্যা নির্ধারিত নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে।
অন্যান্য যোগ্যতার মধ্যে কাপড়, রং, প্রিন্ট, ট্রিম ও আনুষঙ্গিক সামগ্রীতে সীমাবদ্ধ রাসায়নিক ও ঝুঁকিপূর্ণ পদার্থের ব্যবহার পর্যবেক্ষণে দক্ষতা থাকতে হবে। এ পদে কমপক্ষে চার থেকে সাত বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র কারখানায়। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন এবং বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর। কর্মস্থল ঢাকার আশুলিয়া।
এ পদের মাসিক বেতন ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ সময় ১০ নভেম্বর ২০২৬।


