…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে চার পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ১২ নভেম্বর বিকেল ৪টা, বয়স সর্বোচ্চ ৩২

নিজস্ব প্রতিবেদক
জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে চার পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ১২ নভেম্বর বিকেল ৪টা, বয়স সর্বোচ্চ ৩২
ছবি: সংগৃহীত

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হজ অফিস, জেদ্দায় চার পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সৌদি আরবে বসবাসরত বৈধ ইকামা ও পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি সৌদি নাগরিকেরাও এসব পদে আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০২৫ সালের ১৪ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

বাছাই করা প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পদের ক্ষেত্রে প্রযোজ্য হলে ব্যবহারিক পরীক্ষাও নেওয়া হবে।

আবেদনকারীর বয়স ১২ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদ বিবেচনা করা হবে।

আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদন ও জীবনবৃত্তান্ত তৈরি করে সরাসরি অথবা ই-মেইলে পাঠাতে হবে।

আবেদনের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, বৈধ ইকামার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টা। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।

চাকরি বিভাগের আরও খবর

চাকরি

কক্সবাজারে কেস ওয়ার্কার নিচ্ছে ব্র্যাক, সপ্তাহে দুই দিন ছুটি ও বিমাসহ আবেদন ২ নভেম্বর পর্যন্ত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কেস ওয়ার্কার/ফিল্ড ফ্যাসিলিটেটর পদে কর্মী নেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৬ …

চাকরি

প্রিমিয়ার ব্যাংকে ইভিপি ও হেড অব কমপ্লায়েন্স পদে নিয়োগ, আবেদন চলবে ৭ নভেম্বর পর্যন্ত

প্রিমিয়ার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ইভিপি অ্যান্ড হেড অব কমপ্লায়েন্স পদে একজন জনবল নিয়োগ দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয…

চাকরি

গুলশান-১ অফিসে অফিস সহকারী নেবে মিনিস্টার হাই-টেক পার্ক, বেতন ১০ হাজার টাকা

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিস সহকারী পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে।…

চাকরি

এইচএসসি পাসে ঢাকার আউটলেটগুলোতে সেলস অ্যাসোসিয়েট নেবে আড়ং, বেতন ১০ হাজার টাকা

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং সেলস অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে কতজনকে নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্ধা…