…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

প্রিমিয়ার ব্যাংকে ইভিপি ও হেড অব কমপ্লায়েন্স পদে নিয়োগ, আবেদন চলবে ৭ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ইভিপি অ্যান্ড হেড অব কমপ্লায়েন্স পদে একজন জনবল নিয়োগ দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৬ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাংকিং, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, আইন, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতার মধ্যে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনসংক্রান্ত বিষয়, রেগুলেটরি কমপ্লায়েন্স, এএমএল/সিএফটি কমপ্লায়েন্স, গভর্ন্যান্স ও রিস্ক ম্যানেজমেন্টে কাজের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীর কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।

চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন; বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৩ থেকে ৫৫ বছর। কর্মস্থল হবে ঢাকা।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থী মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চাকরি বিভাগের আরও খবর

জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে চার পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ১২ নভেম্বর বিকেল ৪টা, বয়স সর্বোচ্চ ৩২
চাকরি

জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে চার পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ১২ নভেম্বর বিকেল ৪টা, বয়স সর্বোচ্চ ৩২

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হজ অফিস, জেদ্দায় চার পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।…

চাকরি

কক্সবাজারে কেস ওয়ার্কার নিচ্ছে ব্র্যাক, সপ্তাহে দুই দিন ছুটি ও বিমাসহ আবেদন ২ নভেম্বর পর্যন্ত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কেস ওয়ার্কার/ফিল্ড ফ্যাসিলিটেটর পদে কর্মী নেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৬ …

চাকরি

গুলশান-১ অফিসে অফিস সহকারী নেবে মিনিস্টার হাই-টেক পার্ক, বেতন ১০ হাজার টাকা

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিস সহকারী পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে।…

চাকরি

এইচএসসি পাসে ঢাকার আউটলেটগুলোতে সেলস অ্যাসোসিয়েট নেবে আড়ং, বেতন ১০ হাজার টাকা

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং সেলস অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে কতজনকে নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্ধা…