রানার গ্রুপে অফিসার পদে নিয়োগ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
রানার গ্রুপ অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটি প্রতিষ্ঠানটির পিডি (PD) অ্যান্ড সাপ্লাই চেইন বিভাগের জন্য। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা নির্ধারিত নয় বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৭ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদটির শিক্ষাগত যোগ্যতা বিএসসি। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে এক্সেল ও ইআরপি সফটওয়্যার ব্যবহার করে সাপ্লাই চেইন রিপোর্ট, ইনভেন্টরি আপডেট এবং কেপিআই (KPI) ড্যাশবোর্ড প্রস্তুতে দক্ষতা।
অভিজ্ঞতার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে কমপক্ষে এক থেকে তিন বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা এই পদে আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল ঢাকা। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়সসীমা ধরা হয়েছে ২৫ থেকে ৩৫ বছর।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে তিনটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


