…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্নব’, বাংলাদেশের উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্নব’, বাংলাদেশের উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা
ছবি: সংগৃহীত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্নব’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার দুপুর ১২টায় পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। ওই সময় এর অবস্থান ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৩ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর) দুপুর নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল জেলাসহ ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে

দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা…

বিশ্বের দূষিত বাতাসের তালিকায় আজ ১৩তম ঢাকা, একিউআই ১২৩ নিয়ে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
আবহাওয়া ও পরিবেশ

বিশ্বের দূষিত বাতাসের তালিকায় আজ ১৩তম ঢাকা, একিউআই ১২৩ নিয়ে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা আজ ১৩তম অবস্থানে রয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয…

সুন্দরবনে ছড়িয়ে পড়ছে প্লাস্টিক বর্জ্য, পানি ও মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক
আবহাওয়া ও পরিবেশ

সুন্দরবনে ছড়িয়ে পড়ছে প্লাস্টিক বর্জ্য, পানি ও মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন প্লাস্টিক বর্জ্যের দূষণে বিপন্ন হয়ে পড়ছে। উজানের নদী, বঙ্গোপসাগর ও বনসংলগ্ন জনপদ থেকে আসা প্লাস্টিক জোয়ারের …

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব বাংলাদেশেও: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, নদীবন্দরে ১ নম্বর
আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব বাংলাদেশেও: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, নদীবন্দরে ১ নম্বর

ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতেও পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সব…