…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ইসরায়েলের নেসেট নির্বাচনে নেতানিয়াহুর জোট ও আইজেনকোটের বিরোধী জোটে হাড্ডাহাড্ডি লড়াই, কোনো পক্ষই ৬১ আসনের কাছে নয়

নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলের নেসেট নির্বাচনে নেতানিয়াহুর জোট ও আইজেনকোটের বিরোধী জোটে হাড্ডাহাড্ডি লড়াই, কোনো পক্ষই ৬১ আসনের কাছে নয়
ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট এবং গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে ইসরায়েলের প্রধান সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান ১১’ এবং টেলিভিশন ‘চ্যানেল ১৩’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর জোট ও বিরোধী জোট—উভয়ই ৫১টি করে আসন পেতে পারে।

অন্যদিকে ‘চ্যানেল ১২’ তাদের জরিপ সংশোধন করে জানিয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫০টি এবং নেতানিয়াহুর জোট ৫২টি আসন পেতে পারে। এর আগে প্রকাশিত প্রাথমিক জরিপে নেতানিয়াহুবিরোধী জোট সামান্য এগিয়ে ছিল; সর্বশেষ জরিপে সেই ব্যবধান কমে এসেছে।

ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই নিশ্চিত করতে পারছে না। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য কমপক্ষে ৬১টি আসন প্রয়োজন।

জরিপের তথ্য অনুযায়ী, নির্বাচনে আরব দলগুলো—জয়েন্ট লিস্ট এবং ইউনাইটেড আরব লিস্ট (রা’আম)—সম্মিলিতভাবে ১৮টি আসন পেতে পারে। সংখ্যাগরিষ্ঠতার দৌড়ে এই দলগুলোই এখন ‘কিংমেকার’ বা নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ দশমিক ৭ শতাংশ, যা প্রায় ৩০ বছরের মধ্যে বা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। ২০২২ সালের গত নির্বাচনের তুলনায় এবার ভোটার উপস্থিতি বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ পয়েন্ট।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই ইসরায়েলের প্রথম পার্লামেন্ট নির্বাচন। সেই কারণে নির্বাচনী প্রচারে নিরাপত্তা ও ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।

‘চ্যানেল ১৩’-এর পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর ‘লিকুদ পার্টি’ এককভাবে ২৭টি আসন নিয়ে পার্লামেন্টের সবচেয়ে বড় দল হতে পারে। অন্যদিকে গাদি আইজেনকোটের দল ‘ইয়াশার’ ২৩টি এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট ১৩টি আসন পেতে পারে।

কোনো পক্ষই এককভাবে ৬১ আসন নিশ্চিত করতে না পারায় সরকার গঠন নিয়ে তীব্র দর-কষাকষির সম্ভাবনা রয়েছে। নেতানিয়াহু একক বৃহত্তম দলের নেতা হিসেবে এবং আইজেনকোট বৃহত্তর জোটের নেতা হিসেবে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে সরকার গঠনের দাবি জানাতে পারেন।

বিশ্লেষকদের আশঙ্কা, কোনো পক্ষই প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে না পারলে ২০১৯ থেকে ২০২২ সালের রাজনৈতিক অস্থিরতার পুনরাবৃত্তি ঘটতে পারে—যখন দেশটিতে মাত্র কয়েক বছরের মধ্যে পাঁচবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বেঞ্জামিন নেতানিয়াহুই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইতিমধ্যে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু করেছে। আগামী ৪ নভেম্বর নির্বাচনের আনুষ্ঠানিক ও চূড়ান্ত ফল ঘোষণা করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বুথফেরত জরিপের সঙ্গে চূড়ান্ত ফলাফলে কিছু ব্যবধান থাকতে পারে, তাই চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

সিরিয়া-জর্ডান নাসিব সীমান্ত ক্রসিং আবার খুলছে, বিমান হামলার ঘটনা খতিয়ে দেখতে যৌথ নিরাপত্তা কমিটি

সিরিয়া জর্ডানের সঙ্গে তার সীমান্ত ক্রসিং আবার খুলে দিচ্ছে। একই সঙ্গে দক্ষিণ সিরিয়ায় সন্দেহভাজন আইএসআইএল (আইএসআইএস) ঘাঁটিতে জর্ডানের বিমান হামলায় সাতজন…

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে স্বল্পমেয়াদি শক্তিশালী অভিযানের প্রস্তুতি নিতে উপসাগরীয় দেশগুলোকে জানাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে স্বল্পমেয়াদি শক্তিশালী অভিযানের প্রস্তুতি নিতে উপসাগরীয় দেশগুলোকে জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিতে উপসাগরীয় আরব দেশগুলোকে জানিয়েছে যুক্তরাষ্ট…

কর্ণাটকের রামানালে আখ কাটার কাজে জরায়ু হারাচ্ছেন মহারাষ্ট্রের বীডের নারী শ্রমিকেরা
আন্তর্জাতিক

কর্ণাটকের রামানালে আখ কাটার কাজে জরায়ু হারাচ্ছেন মহারাষ্ট্রের বীডের নারী শ্রমিকেরা

ভারতের কর্ণাটক রাজ্যের প্রত্যন্ত এলাকা রামানাল। ভোররাত চারটায় সেখানকার অস্থায়ী তাঁবুতে থাকা নারীরা পুরুষদের ঘুম থেকে ওঠার আগেই স্নান সেরে নেন। তাঁদে…

বন্ডি হামলা মামলায় ‘নজিরবিহীন’ তদন্তের কারণে শুনানি পেছাল, ফেব্রুয়ারিতে ফিরবে আদালতে
আন্তর্জাতিক

বন্ডি হামলা মামলায় ‘নজিরবিহীন’ তদন্তের কারণে শুনানি পেছাল, ফেব্রুয়ারিতে ফিরবে আদালতে

অস্ট্রেলিয়ার বন্ডি সন্ত্রাসী হামলার মামলায় অভিযুক্ত নাভিদ আকরামের বিরুদ্ধে ফৌজদারি মামলার শুনানি আরও পিছিয়েছে। যৌথ সন্ত্রাসবিরোধী দলের ‘নজিরবিহীন’ …