…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ইরাকফেরত প্রবাসী জুয়েল মিয়া নিহত, আহত চারজন

নিজস্ব প্রতিবেদক
শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ইরাকফেরত প্রবাসী জুয়েল মিয়া নিহত, আহত চারজন
ছবি: সংগৃহীত

শেরপুর সদরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (৪১) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জোড়া পাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া নকলা উপজেলার বারমাইসাখিচা গ্রামের বাসিন্দা। তিনি ইরাকে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে শেরপুরগামী শেরপুর চেম্বার্স অব কমার্সের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়।

আহত চারজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা হলেন নকলা পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ ফেরদৌসুর রহমান (৫০), হিসাব সহকারী আলমগীর হোসেন (৩২), শফিকুল ইসলাম (৪৫) ও দুলাল মিয়া (৬০)।

আহতদের মধ্যে ফেরদৌসুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর হোসেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শফিকুল ইসলাম ও দুলাল মিয়া ভর্তি আছেন শেরপুর জেলা সদর হাসপাতালে।

জুয়েল মিয়ার চাচাতো ভাই এরশাদ আলী বলেন, প্রায় ১৪ বছর ধরে প্রবাসে থাকা জুয়েল ২০ দিন আগে দেশে এসেছিলেন। মঙ্গলবার বিকেলে কাজের জন্য তিনি শেরপুরে যান। রাতে বাড়ি ফেরার পথেই তিনি দুর্ঘটনার শিকার হন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।”

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ঢাকায় অন্তত ১৫০ সক্রিয় কিশোর গ্যাং, গবেষণায় উঠে এল বিস্তারের আট কারণ
আইন ও অপরাধ

ঢাকায় অন্তত ১৫০ সক্রিয় কিশোর গ্যাং, গবেষণায় উঠে এল বিস্তারের আট কারণ

কিশোর গ্যাং সংস্কৃতির বিস্তার, এর নেপথ্যের কারণ ও উত্তরণের উপায় নিয়ে গবেষণা করেছেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম আনোয়ার হোসেন। তিনি বর্তমানে সেনাসদরের…

বসুন্ধরায় নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন: গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠাল আদালত
আইন ও অপরাধ

বসুন্ধরায় নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন: গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠাল আদালত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত একটি গাড়ি মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন …

জুলাই মামলায় মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ ৫ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের
আইন ও অপরাধ

জুলাই মামলায় মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ ৫ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক মুহম্মদ জাফর ই…

পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকার দাবিতে ব্যবসায়ীর লাশ দাফনে বাধা, তিন ঘণ্টা পর পুলিশের মধ্যস্থতায় দাফন
আইন ও অপরাধ

পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকার দাবিতে ব্যবসায়ীর লাশ দাফনে বাধা, তিন ঘণ্টা পর পুলিশের মধ্যস্থতায় দাফন

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের মল্লিক পাড়ায় পাওনা টাকার দাবিতে উজ্জ্বল মল্লিক (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উ…