…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

ইরানি পরিচালক জাফর পানাহিকে আরও এক মামলায় ৫ বছর ১ মাসের কারাদণ্ড তেহরানের আদালতের

নিজস্ব প্রতিবেদক

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামজয়ী ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে অন্য একটি মামলায় ৫ বছর ১ মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের একটি বিপ্লবী আদালত।

ইরানের সংস্কারপন্থী অনলাইন সংবাদমাধ্যম এমতেদাদ নিউজ এজেন্সির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি এসব তথ্য জানিয়েছে।

পানাহির আইনজীবী মোস্তফা নিলি এমতেদাদ নিউজ এজেন্সিকে জানিয়েছেন, তাঁর মক্কেলের অনুপস্থিতিতে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছরের শেষের দিকে দেশটির আদালত আরেকটি মামলায় তাঁকে এক বছরের সাজা দিয়েছিলেন। দুটি রায়ের কোনটি কার্যকর করা হবে, তা আদালতের ওপর নির্ভর করছে বলে আইনজীবী জানিয়েছেন।

একই রায়ে পানাহির সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর ওপর দুই বছরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এবং দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। তবে এই মামলায় তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

গত সপ্তাহে আকস্মিকভাবে জাফর পানাহির ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়। পরে মক্কেলকে সঙ্গে নিয়ে তেহরানের প্রসিকিউটর কার্যালয়ে যান আইনজীবী মোস্তফা নিলি। সেখানে গিয়ে পানাহির অনুপস্থিতিতে দেওয়া রায়ের বিষয়ে জানতে পারেন তিনি।

মোস্তফা নিলি জানান, মামলার নথিতে উল্লেখ করা হয়েছিল, জাফর পানাহি ইরানের বাইরে বসবাস করছেন। অথচ চলতি বছরের ৩০ মার্চ তিনি ইরানে ফিরেছিলেন।

এর কিছুদিন আগেই অনুষ্ঠিত হয় ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান। ওই আসরে তাঁর সর্বশেষ চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ফ্রান্সের মনোনীত সিনেমা হিসেবে চূড়ান্ত মনোনয়নের পর্যায়ে পৌঁছেছিল।

ইরানি কর্তৃপক্ষের সঙ্গে জাফর পানাহির বিরোধ নতুন কিছু নয়। ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে সমর্থন ও সমালোচনামূলক চলচ্চিত্র তৈরির কারণে তাঁকে চলচ্চিত্র নির্মাণ এবং দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখা হয়। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ছয় বছরের কারাদণ্ড দেওয়া হলে মাত্র দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।

দেশটির নিষেধাজ্ঞা সত্ত্বেও পানাহি নির্মাণ করেন ‘দিজ ইজ নট আ ফিল্ম’ ও ‘ট্যাক্সি’র মতো আলোচিত চলচ্চিত্র। ২০২২ সালে ফের গ্রেপ্তার হন তিনি। এ দফায় ৭ মাস কারাভোগের পর মুক্তি পান এই পরিচালক।

২০২৩ সালের এপ্রিলে জাফর পানাহির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ইরান। এরপর ইরানি কর্তৃপক্ষ তাঁকে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার অনুমতি দেয়। পরবর্তীতে সিনেমাটির প্রচারের জন্য বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন তিনি।

বিনোদন বিভাগের আরও খবর

জনসচেতনতার প্রচারে পারিশ্রমিক নিয়ে হাইকোর্টের বার্তার পর দিয়া মির্জা বললেন, তিনি কখনো টাকা নেননি
বিনোদন

জনসচেতনতার প্রচারে পারিশ্রমিক নিয়ে হাইকোর্টের বার্তার পর দিয়া মির্জা বললেন, তিনি কখনো টাকা নেননি

জনসচেতনতামূলক প্রচারে অংশ নিতে তারকারা মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করছেন—বোম্বে হাইকোর্টের এমন মন্তব্যের পর বলিউড অভিনেত্রী দিয়া মির্জা বলেছেন, জনস্ব…

বিনোদন

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলা: ১৫টির বেশি ক্যাম্পাসে প্রতিযোগিতা, সেরা তিনটিতে কনসার্ট

বাংলা গানের জনপ্রিয় ফিউশন প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’ এবার স্টুডিওর বাইরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছে। ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ শীর্…

বাবা সাইফ কখনো তদবির করেননি, ফিল্মফেয়ারকে বললেন সারা আলী খান
বিনোদন

বাবা সাইফ কখনো তদবির করেননি, ফিল্মফেয়ারকে বললেন সারা আলী খান

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বিতর্কের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী সারা আলী খান। তিনি স্বীকার করেছেন, তারকা পরিবারের সন্তান হওয়ায় ক্যারিয…

মা মরিয়ম বেগমকে হারালেন চিত্রনায়িকা পপি, খুলনায় হবে দ্বিতীয় জানাজা ও দাফন
বিনোদন

মা মরিয়ম বেগমকে হারালেন চিত্রনায়িকা পপি, খুলনায় হবে দ্বিতীয় জানাজা ও দাফন

মা হারালেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তাঁর মা মরিয়ম বেগম মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় রাজধানীর একটি হাসপ…