…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

গুলশানে সভায় রিজভী: বর্ষার পানি ধরে রাখতে পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
গুলশানে সভায় রিজভী: বর্ষার পানি ধরে রাখতে পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রয়োজন
ছবি: সংগৃহীত

বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণের ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ভারত উজানে বাঁধ ও প্রকল্প নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহার করায় বাংলাদেশের নদ-নদী শুকিয়ে যাচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে জাতীয় পানি সম্পদ সুরক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারাজের ভূমিকা নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শুষ্ক মৌসুমে নদীগুলো শুকিয়ে যায় এবং তখন বাংলাদেশ কম পানি পায়। তাঁর ভাষায়, সাধারণ চোখেই দেখা যাচ্ছে নদীতে পানি কমে যাচ্ছে।

তিনি বলেন, বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণ করা গেলে শুষ্ক মৌসুম পর্যন্ত তা ধরে রাখা সম্ভব হবে। এতে পদ্মা নদী থেকে শাখা-উপশাখা নদীগুলোতে পানিপ্রবাহ বাড়বে। তিনি বলেন, ফারাক্কার ন্যায্য হিস্যা পাওয়া না গেলে অভ্যন্তরীণভাবে পানি ব্যবস্থাপনা করতে হবে, যাতে নদীব্যবস্থা প্রাণবন্ত হয়, কৃষির সুরক্ষা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।

তিস্তা প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা সেতুর ওপর উঠলে এখন নদীতে চর দেখা যায়। বর্ষায় একসময় গোটা নদী ভরপুর থাকলেও এখন সেই অবস্থা দেখা যায় না। তিনি আরও বলেন, রাজশাহী এলাকায় বিগত ২০-২৫ বছরে বৃষ্টিপাত ৩০ শতাংশ কমে গেছে এবং এর অন্যতম প্রভাব হিসেবে তিনি ফারাক্কার কথা উল্লেখ করেন।

রিজভীর ভাষায়, ফারাক্কার প্রভাবে সুন্দরবনের গাছ ও প্রাণীর বিভিন্ন প্রজাতি ধ্বংসের উপক্রম হয়েছে। পদ্মার শাখা-উপশাখা নদীগুলোতে পানিপ্রবাহ না থাকায় সমুদ্রের লবণাক্ত পানি ঠেলে ফেরত পাঠানো যাচ্ছে না, ফলে লবণাক্ততা বাড়ছে এবং জীববৈচিত্র্যের ওপর প্রভাব পড়ছে।

তিনি বলেন, বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাচ্ছে না। সে ক্ষেত্রে ফারাক্কা ব্যারাজ একটি উপযুক্ত প্রকল্প হবে বলে তিনি মনে করেন, কারণ অন্তত বর্ষা মৌসুমের পানি সংরক্ষণ করা গেলে তা কাজে লাগানো যাবে।

পানি বণ্টনকে কারিগরি বিষয়ের পাশাপাশি রাজনৈতিক বিষয় উল্লেখ করে রিজভী বলেন, ন্যায্য পাওনার জন্য আন্তর্জাতিক সংগ্রাম গড়ে তুলতে হবে। তিনি প্রশ্ন তোলেন, ১৯৭৭ সালের চুক্তিতে গ্যারান্টি ক্লজ থাকলেও পরবর্তী সময়ে সেই ক্লজ কেন থাকল না। তাঁর মতে, চুক্তি বা আলোচনায় দেশপ্রেমিক তাগিদ না থাকলে বাংলাদেশ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে।

তিনি বলেন, ১৯৯৬ সালের পর থেকে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা পাওয়ার ক্ষেত্রে ঘাটতি তৈরি হয়েছে এবং এ বিষয়ে আগে জোরালো প্রতিবাদ হয়নি। তিস্তার উজানে গজলডোবায় একতরফাভাবে পানি প্রত্যাহার করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সমন্বিত আলোচনা জোরালোভাবে করার কথা বলেন রিজভী। একই সঙ্গে তিনি বলেন, অভ্যন্তরীণভাবে পানিপ্রবাহ ঠিক রাখা এবং বর্ষার পানি ধরে রেখে কাজে লাগানোর প্রস্তাবও থাকতে হবে।

পদ্মার স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার প্রভাব তুলে ধরে তিনি বলেন, ছোটবেলায় বরেন্দ্র এলাকায় আর্সেনিকের কথা শোনা যেত না, কিন্তু এখন আর্সেনিক বিষাক্ত হয়ে মানুষের নানা রোগ ছড়াচ্ছে। প্রকৃতির স্বাভাবিক প্রবাহ বন্ধ হলে পরিবেশ ও জলবায়ুর ওপরও প্রভাব পড়বে বলে তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং সংসদ সদস্য সেলিম রেজা।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ব হা…

রাকসুর মেয়াদ শেষ হলেও পরের নির্বাচন নিয়ে কোনো ঘোষণা নেই, শিক্ষার্থীদের ক্ষোভ
রাজনীতি

রাকসুর মেয়াদ শেষ হলেও পরের নির্বাচন নিয়ে কোনো ঘোষণা নেই, শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত সোমবার (২৬ অক্টোবর)। তবে পরবর্তী নির্বাচন আয়োজন নিয়ে এখনো…

নওগাঁ সদরে বিএনপির অর্থ সম্পাদক সাজেদুল ইসলাম বহিষ্কৃত, পুলিশের হাতে আটকের কথা জানাল দল
রাজনীতি

নওগাঁ সদরে বিএনপির অর্থ সম্পাদক সাজেদুল ইসলাম বহিষ্কৃত, পুলিশের হাতে আটকের কথা জানাল দল

নওগাঁ সদর উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মো. সাজেদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রাষ্ট্রবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে…

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটারদের ৫০০ থেকে ১ হাজার টাকা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর, তদন্তের দাবি
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটারদের ৫০০ থেকে ১ হাজার টাকা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর, তদন্তের দাবি

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটারদের মধ্যে ৫০০ থেকে ১ হাজার টাকা করে বিতরণ এবং অর্থের বিনিময়ে ভোট কেনার প্রস্তুতির অভিযোগ তুলেছেন জামায়াতে…