…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক
ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের চলমান ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর।

ধর্মঘটের কারণে ঢামেক হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। মরদেহ বাড়িতে নেওয়া এবং গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে বিপাকে পড়েন অনেকে।

বাদল মাদবর এর আগে জানিয়েছিলেন, ঢামেকের প্রায় চার হাজার রোগীর সেবায় তাদের ১২০ থেকে ১৩০টি অ্যাম্বুলেন্স নিয়োজিত থাকে। কিন্তু নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তায় গাড়ি রাখলে পুলিশ মামলা দেয় এবং ডাম্পিংয়ে পাঠায়।

তিনি বলেন, হাসপাতালের পুরোনো ভবনের পাশে একটি জায়গা নিজেদের খরচে সংস্কার করেছিলেন তারা। পরে সেখান থেকেও অ্যাম্বুলেন্স সরিয়ে দেওয়া হয়। সরকারকে রাজস্ব দিতে রাজি থাকলেও তারা নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা চান।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মো. ফরহাদ হোসেন জানিয়েছিলেন, সরকারি জায়গায় বেসরকারি অ্যাম্বুলেন্স রাখার বিধান নেই। তবে অ্যাম্বুলেন্স মালিকদের ব্যবসা করতে নিষেধ করা হচ্ছে না; তাদের হাসপাতালের বাইরে অবস্থান করতে হবে। বিষয়টি দেখার জন্য শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

দেশে গড় মাসিক স্বাস্থ্য ব্যয় তিনগুণ বেড়েছে, চিকিৎসার খরচে চাপে পড়া পরিবার বেড়ে ৯২ শতাংশ: ঢাকায় সেমিনারে প্রতিমন্ত্রী
স্বাস্থ্য

দেশে গড় মাসিক স্বাস্থ্য ব্যয় তিনগুণ বেড়েছে, চিকিৎসার খরচে চাপে পড়া পরিবার বেড়ে ৯২ শতাংশ: ঢাকায় সেমিনারে প্রতিমন্ত্রী

দেশের মানুষের গড় মাসিক স্বাস্থ্য ব্যয় তিনগুণ বেড়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক চাপে পড়া পরিবারের হার ২০০৫ সালের ৫২ শতাং…

ঢাকা মেডিকেলে স্থায়ী পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ নিতে এসে বিপাকে স্বজনেরা
স্বাস্থ্য

ঢাকা মেডিকেলে স্থায়ী পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ নিতে এসে বিপাকে স্বজনেরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থায়ী পার্কিংয়ের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে রোগী ও তাঁদের স্…

ডেঙ্গু সন্দেহ হলে ব্যথানাশক খাওয়া কেন বিপজ্জনক: প্লাটিলেট কমে যাওয়ার সময় যে ঝুঁকি বাড়ে
স্বাস্থ্য

ডেঙ্গু সন্দেহ হলে ব্যথানাশক খাওয়া কেন বিপজ্জনক: প্লাটিলেট কমে যাওয়ার সময় যে ঝুঁকি বাড়ে

ডেঙ্গু জ্বরে শরীরের প্রতিটি জোড়ায় তীব্র ব্যথা হয়—যেন হাড় ভেঙে যাচ্ছে; মাথা ভারী থাকে, চোখের পেছনে টনটনানি আর পেশিতে অসহ্য যন্ত্রণা থাকে। এ কারণেই …

বিশ্ব স্ট্রোক দিবস আজ: দেশে প্রায় ২০ লাখ আক্রান্ত, মৃত্যুর অন্যতম প্রধান কারণ স্ট্রোক
স্বাস্থ্য

বিশ্ব স্ট্রোক দিবস আজ: দেশে প্রায় ২০ লাখ আক্রান্ত, মৃত্যুর অন্যতম প্রধান কারণ স্ট্রোক

আজ ২৯ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস। স্ট্রোক সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর এ দিনটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য—‘প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ’। ২০…