…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বাগেরহাটে বাংলালিংক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই, দুই মাসে জেলায় অন্তত ১০ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে বাংলালিংক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই, দুই মাসে জেলায় অন্তত ১০ ছিনতাই
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে নগদ টাকা ও সিম ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ অক্টোবর) বিকালে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের কাঠালতলা ফুটবল মাঠের সামনের সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আল-আমিন ইসলাম (৩৭) নামের ওই প্রতিনিধিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আল-আমিন সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোলদার শেখের ছেলে। তিনি বাংলালিংক ডিস্ট্রিবিউশনের খুচরা বিক্রয় কর্মকর্তা (আরএসও) হিসেবে কাজ করেন।

বাংলালিংকের বিক্রয়কর্মী শরিফুল ইসলাম জানান, সিঅ্যান্ডবি বাজার এলাকায় কাজ শেষে ব্যাংকে টাকা জমা দিতে শহরে ফিরছিলেন আল-আমিন। পথে কাঠালতলা এলাকায় সবুজ রঙের একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তাঁর গতিরোধ করেন।

এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দেয়। তিনি পড়ে গেলে তাঁর কাছে থাকা নগদ টাকা, সিম ও সিমকার্ড নিয়ে তারা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ সোহেলুর রহমান বলেন, আল-আমিনের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে; আপাতত তিনি শঙ্কামুক্ত।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় অস্ত্রের মুখে এক বিকাশকর্মীর কাছ থেকে দুই লাখের বেশি টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা।

এ ছাড়া গত দুই মাসে জেলার চিতলমারীসহ বিভিন্ন উপজেলায় অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

সন্দ্বীপের মুছাপুরে পৈতৃক ভিটা দখল করে সড়ক নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে তালুকদার পরিবার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে পৈতৃক বসতভিটার মাঝখান দিয়ে জোরপূর্বক সড়ক নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। যুবদল নেতা পরিচয়দানকারী জাকা…

সাভারে রানা প্লাজা ধসের নকশাবহির্ভূত ভবন মামলায় যুক্তিতর্ক ১০ ডিসেম্বর
আইন ও অপরাধ

সাভারে রানা প্লাজা ধসের নকশাবহির্ভূত ভবন মামলায় যুক্তিতর্ক ১০ ডিসেম্বর

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির বিরুদ্ধ…

মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল গ্রেপ্তার, কারাগারে পাঠালেন আদালত
আইন ও অপরাধ

মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল গ্রেপ্তার, কারাগারে পাঠালেন আদালত

মাগুরার শালিখায় পুলিশের গুলিতে বিএনপি নেতা মশিয়ার রহমান নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপ…

আইন ও অপরাধ

নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক পৌর মেয়র নাসিব সাদিক নোভা গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম ন…