…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সন্দ্বীপের মুছাপুরে পৈতৃক ভিটা দখল করে সড়ক নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে তালুকদার পরিবার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে পৈতৃক বসতভিটার মাঝখান দিয়ে জোরপূর্বক সড়ক নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। যুবদল নেতা পরিচয়দানকারী জাকারিয়া তসলিমের বিরুদ্ধে হামলা, হুমকি, মাছ ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগও তুলেছে তালুকদার পরিবার।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে পরিবারটি এসব অভিযোগ তোলে। সেখানে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য দেন মাস্টার জাফরুল হক তালুকদার। পৈতৃক সম্পত্তির অধিকার রক্ষা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তই ছিল সংবাদ সম্মেলনের মূল দাবি।

লিখিত বক্তব্যে জাফরুল হক বলেন, মুছাপুর ইউনিয়নে তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে বংশপরম্পরায় পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছে। কিন্তু গত দুই বছর ধরে প্রতিবেশী জাকারিয়া তসলিম তাঁদের বসতভিটার মাঝখান দিয়ে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়ে আসছেন বলে তিনি অভিযোগ করেন।

বক্তব্যে বলা হয়, এতে বাধা দেওয়ায় পরিবারের সদস্য গিয়াস উদ্দিন তালুকদারকে হয়রানি করা হয়েছে, তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়া হয়েছে এবং অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তালুকদার বাড়িতে হামলা চালানো হয়েছে। পরিবারের সদস্যরা নিয়মিত হুমকির শিকার হচ্ছেন বলেও দাবি করা হয়।

জাফরুল হক বলেন, তাঁদের জমির ওপর দিয়ে আগে জনসাধারণের চলাচলের কোনো রাস্তা ছিল না। বাড়ির পশ্চিম পাশে সোলায়মান সড়ক এবং উত্তর পাশে চলাচলের রাস্তা রয়েছে। এরপরও জোর করে সড়ক নির্মাণের চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, বিষয়টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও থানা প্রশাসনকে জানানো হলেও প্রত্যাশিত প্রতিকার পাননি।

সংবাদ সম্মেলনে বাংলাবাজার ও গাছতলীর হাট-ঘাট এলাকায় এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে আনুমানিক সাত থেকে আট লাখ টাকার মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, পরে উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর ঠাকুর ও যুবদলের আহ্বায়ক নিঝুম খানের মধ্যস্থতায় জরিমানা দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়।

এ ছাড়া গত ২১ অক্টোবর মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরানী মার্কেট এলাকায় ব্যবসায়ী সাহাব উদ্দিনের ওপর হামলার ঘটনায় জাকারিয়া তসলিম ও তাঁর অনুসারীদের দায়ী করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলায় গুরুতর আহত সাহাব উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধোপারহাট মাছ বাজারে ব্যবসায়ীদের মারধর, অতিরিক্ত অর্থ দাবি ও ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগও তোলা হয়। দধি বিক্রেতা সাখাওয়াত এবং এক সেলুন ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর এবং মাংস ব্যবসায়ী সোলেমানকে ব্যবসা করতে বাধা দেওয়ার কথাও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

কাজী আনসারীর পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে তাঁর বাড়িতে সশস্ত্র হামলা, তাঁর ভাই রুবেলকে আঘাত এবং মুছাপুরের ৯ নম্বর ওয়ার্ডে জমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগও সংবাদ সম্মেলনে করা হয়।

জাফরুল হক বলেন, বিএনপির নাম ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ এলাকায় ভয়ভীতি সৃষ্টি করলে, সাধারণ মানুষকে হয়রানি করলে কিংবা জোর করে জমি দখলের চেষ্টা করলে তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, তাঁরা শান্তিপ্রিয় মানুষ এবং কারও সঙ্গে অহেতুক বিরোধে জড়াতে চান না। নিজেদের পৈতৃক সম্পত্তির অধিকার রক্ষা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করাই তাঁদের মূল দাবি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাকারিয়া তসলিম বলেন, ওই সড়কটি সরকারি খাস জমির ওপর। পাশে খাল রয়েছে। মানুষের চলাচলের জন্য সড়ক করা হয়েছে। কারও পৈতৃক সম্পত্তি দখল হয়নি বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইফুল মূলক শিপন, আলমগীর তালুকদার, মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার, মো. সাইমুন, অ্যাডভোকেট আরাফাত হাসান, ইমতিয়াজ উদ্দিন, রাশেদুল মূলক, আলমগীর হক তালুকদার ও অ্যাডভোকেট হেলাল মুজিব। পরিবারটি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে প্রকৃত ঘটনা অনুসন্ধান করে তুলে ধরার অনুরোধ জানায়।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সীতাকুণ্ডে বদলির আগে এক দিনে ইয়াসিনের নামে ৬৫ জমির দলিল রেজিস্ট্রি, সাব-রেজিস্ট্রারের বদলি স্থগিত
আইন ও অপরাধ

সীতাকুণ্ডে বদলির আগে এক দিনে ইয়াসিনের নামে ৬৫ জমির দলিল রেজিস্ট্রি, সাব-রেজিস্ট্রারের বদলি স্থগিত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবীব এক দিনে মো. ইয়াসিনের নামে বিভিন্ন পরিমাণের ৬৫টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করেছেন। বুধবার (২৮…

চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনকে আরও সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত
আইন ও অপরাধ

চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনকে আরও সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত

চট্টগ্রামের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। দুটি হত্যা মামলায় আ…

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে জমি কেনার ২৫ লাখ টাকা ছিনতাই
আইন ও অপরাধ

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে জমি কেনার ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে শামসুন নাহার নামে এক নারীর কাছ থেকে জমি কেনার ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।…

খুলনায় ক্লিনিকের পর এবার রেস্টুরেন্টে হামলা, কাচ ভাঙচুর
আইন ও অপরাধ

খুলনায় ক্লিনিকের পর এবার রেস্টুরেন্টে হামলা, কাচ ভাঙচুর

খুলনা নগরীর আহসান আহমেদ রোডের পিটিআই মোড়সংলগ্ন চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল যুবক। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এ হামলার ঘট…