…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

তেঁতুলিয়ায় দুই দিন ১৫ ডিগ্রির ঘরে থাকার পর সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২০ দশমিক ৭ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক

টানা দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার পর পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ছয়টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮২ শতাংশ।

এর আগে মঙ্গলবার ও বুধবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৫ দশমিক ৭ ও ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দুই দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা বাড়লেও উত্তরের এই জনপদে ভোর ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি থাকছে। দিনের বেলায় রোদের তাপে গরম অনুভূত হচ্ছে। ফলে দিন ও রাতের আবহাওয়ায় ভিন্নতা অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮২ শতাংশ।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকা ১১তম, একিউআই ১৪১
আবহাওয়া ও পরিবেশ

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকা ১১তম, একিউআই ১৪১

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক দূষিত বাতাসের নগরীর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা আজ ১১তম অবস্থানে রয…

ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্ট প্রভাবে আজ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা
আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্ট প্রভাবে আজ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এক দিন আগে বুধবার ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানে। উপকূল পেরিয়ে এটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে আজ…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে, সকালে তাপমাত্রা ২৯ দশমিক ৯ ডিগ্রি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।…

পর্যটক সীমা একলাফে বাড়ল ৭৫ শতাংশ: সাড়ে তিন হাজার পর্যটকের চাপ কতটা সইবে সেন্ট মার্টিন
আবহাওয়া ও পরিবেশ

পর্যটক সীমা একলাফে বাড়ল ৭৫ শতাংশ: সাড়ে তিন হাজার পর্যটকের চাপ কতটা সইবে সেন্ট মার্টিন

প্রাণপ্রকৃতি রক্ষায় সেন্ট মার্টিনে প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটক যাওয়ার সীমা ছিল। এবার তা বাড়িয়ে সাড়ে তিন হাজার করেছে সরকার। রাতযাপনের সুযোগও দু…