…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্ট প্রভাবে আজ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্ট প্রভাবে আজ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা
ছবি: সংগৃহীত

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এক দিন আগে বুধবার ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানে। উপকূল পেরিয়ে এটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে আজ বৃহস্পতিবার দেশের উপকূলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রাজধানী ঢাকার আকাশ আজ ভোর থেকে মেঘাচ্ছন্ন ছিল। সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়নি। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিটে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর কেন্দ্রস্থলে বাতাসের তীব্রতা ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার বেগে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

অন্ধ্র উপকূল পেরিয়েছে ঘূর্ণিঝড় অর্নব, বৃহস্পতিবার দেশের অনেক এলাকায় বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ

অন্ধ্র উপকূল পেরিয়েছে ঘূর্ণিঝড় অর্নব, বৃহস্পতিবার দেশের অনেক এলাকায় বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।…

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব বাংলাদেশেও: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, নদীবন্দরে ১ নম্বর
আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব বাংলাদেশেও: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, নদীবন্দরে ১ নম্বর

ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতেও পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সব…

আবহাওয়া ও পরিবেশ

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বুধবার দুপুরে অন্ধ্র উপকূল পার হতে পারে, বাংলাদেশের চার বন্দরে ৩ নম্বর সংকেত

ঘণ্টায় দেড়শ কিলোমিটার পর্যন্ত গতির বাতাসের শক্তি নিয়ে ভারতের অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ভারতের আবহাওয়া অফিস বল…

ভোরে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে অতি প্রবল ‘অর্ণব’, কেন্দ্রের কাছে বাতাসের গতি ১৭০ কিলোমিটার
আবহাওয়া ও পরিবেশ

ভোরে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে অতি প্রবল ‘অর্ণব’, কেন্দ্রের কাছে বাতাসের গতি ১৭০ কিলোমিটার

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়…