…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

অন্ধ্র উপকূল পেরিয়েছে ঘূর্ণিঝড় অর্নব, বৃহস্পতিবার দেশের অনেক এলাকায় বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
অন্ধ্র উপকূল পেরিয়েছে ঘূর্ণিঝড় অর্নব, বৃহস্পতিবার দেশের অনেক এলাকায় বৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় অর্নব বুধবার সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

পরের পর্যায়ের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বুধবার সন্ধ্যা ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ।

বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা ২১ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে ভোর ছয়টা তিন মিনিটে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্ট প্রভাবে আজ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা
আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্ট প্রভাবে আজ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এক দিন আগে বুধবার ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানে। উপকূল পেরিয়ে এটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে আজ…

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকা ১১তম, একিউআই ১৪১
আবহাওয়া ও পরিবেশ

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকা ১১তম, একিউআই ১৪১

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক দূষিত বাতাসের নগরীর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা আজ ১১তম অবস্থানে রয…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে, সকালে তাপমাত্রা ২৯ দশমিক ৯ ডিগ্রি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।…

বিশ্বের দূষিত বাতাসের তালিকায় আজ ১৩তম ঢাকা, একিউআই ১২৩ নিয়ে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
আবহাওয়া ও পরিবেশ

বিশ্বের দূষিত বাতাসের তালিকায় আজ ১৩তম ঢাকা, একিউআই ১২৩ নিয়ে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা আজ ১৩তম অবস্থানে রয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয…