ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে, সকালে তাপমাত্রা ২৯ দশমিক ৯ ডিগ্রি
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।
এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৮ অক্টোবর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সূর্যাস্ত হবে ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ৩ মিনিটে।



