…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

টোকিওতে হাসপাতাল ও হোম-কেয়ার নার্সিং সেন্টার পরিদর্শন ডা. জোবাইদা রহমানের, প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান। বুধবার ২৮ অক্টোবর দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নেন তিনি।

এদিন তিনি একটি হাসপাতাল, একটি হোম-কেয়ার নার্সিং সেন্টার ও টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন। পাশাপাশি জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন ডা. জোবাইদা রহমান। এ সময় তাকে ক্লিনিকের উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে অবহিত করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বিশ্বে এ ধরনের মাত্র পাঁচটি সিটি স্ক্যানার রয়েছে। এ ছাড়া ক্লিনিকের পেট-সিটি ও এমআরআই সুবিধা এবং বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কেও ধারণা নেন তিনি।

পরে টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার হংগো পরিদর্শন করেন ডা. জোবাইদা রহমান। সেখানে তিনি নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

দুপুরের খাবারের পর ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন তিনি। এ সময় জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন ডা. জোবাইদা রহমান।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ডা. জোবাইদা রহমান। এরপর জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার মধ্য দিয়ে তার দিনের কর্মসূচি শেষ হয়।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

ডেঙ্গু সন্দেহ হলে ব্যথানাশক খাওয়া কেন বিপজ্জনক: প্লাটিলেট কমে যাওয়ার সময় যে ঝুঁকি বাড়ে
স্বাস্থ্য

ডেঙ্গু সন্দেহ হলে ব্যথানাশক খাওয়া কেন বিপজ্জনক: প্লাটিলেট কমে যাওয়ার সময় যে ঝুঁকি বাড়ে

ডেঙ্গু জ্বরে শরীরের প্রতিটি জোড়ায় তীব্র ব্যথা হয়—যেন হাড় ভেঙে যাচ্ছে; মাথা ভারী থাকে, চোখের পেছনে টনটনানি আর পেশিতে অসহ্য যন্ত্রণা থাকে। এ কারণেই …

বিশ্ব স্ট্রোক দিবস আজ: দেশে প্রায় ২০ লাখ আক্রান্ত, মৃত্যুর অন্যতম প্রধান কারণ স্ট্রোক
স্বাস্থ্য

বিশ্ব স্ট্রোক দিবস আজ: দেশে প্রায় ২০ লাখ আক্রান্ত, মৃত্যুর অন্যতম প্রধান কারণ স্ট্রোক

আজ ২৯ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস। স্ট্রোক সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর এ দিনটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য—‘প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ’। ২০…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত
স্বাস্থ্য

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের চলমান ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার…

ওজন কমানোর ওষুধের জনপ্রিয়তায় কমছে লিপোসাকশনের চাহিদা, বাড়ছে ঝুলে যাওয়া ত্বকের অস্ত্রোপচার: জরিপ
স্বাস্থ্য

ওজন কমানোর ওষুধের জনপ্রিয়তায় কমছে লিপোসাকশনের চাহিদা, বাড়ছে ঝুলে যাওয়া ত্বকের অস্ত্রোপচার: জরিপ

ওজন কমানোর ওষুধের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় বিশ্বজুড়ে কসমেটিক সার্জারির বাজারে পরিবর্তন আসছে। অস্ত্রোপচার ছাড়াই ওজন কমানোর সুযোগ তৈরি হওয়ায় লিপোসাক…