…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মধ্যরাতে শেষ হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা, ইলিশের আশায় সাগরযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত পটুয়াখালীর জেলেরা

নিজস্ব প্রতিবেদক
মধ্যরাতে শেষ হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা, ইলিশের আশায় সাগরযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত পটুয়াখালীর জেলেরা
ছবি: সংগৃহীত

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রুপালি ইলিশের সন্ধানে সাগরে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন পটুয়াখালীর জেলেরা।

৮ অক্টোবর জারি করা এই নিষেধাজ্ঞার কারণে এতদিন সাগর ও নদীতে মাছ ধরা বন্ধ রেখেছিলেন জেলেরা। ফলে অলস সময় কাটিয়েছেন তারা। এখন তারা কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার আশা করছেন।

সরেজমিনে দেখা যায়, ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরসহ জেলার সব মৎস্য আড়তঘাটের জেলেরা। ট্রলার ধুয়ে মুছে পরিচ্ছন্ন করছেন তারা।

অনেকেই ট্রলারে জাল ও বরফ তুলতে শুরু করেছেন। অনেকে আবার সব প্রস্তুতি সম্পন্ন করে আগেই নদীর মোহনায় অবস্থান নিয়েছেন। রাত ১২টার পর তারা সমুদ্রে প্রবেশ করবেন মাছ ধরার জন্য।

জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, এই ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুত, বিপণন ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ ছিল। জেলার অধিকাংশ জেলে সরকারের নিষেধাজ্ঞা মেনে মাছ শিকার থেকে বিরত ছিলেন। এ কারণে এবার তারা কাঙ্ক্ষিত মাছ পাবেন বলে আশা করা হচ্ছে।

তবে নিষেধাজ্ঞা চলাকালে সরকারি প্রণোদনার চাল প্রকৃত জেলেরা পায়নি বলে দাবি করেছেন জেলেরা। পাশাপাশি সাগরে পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন ছিল বলেও জানিয়েছেন তারা।

মহিপুরের নিজামপুর গ্রামের জেলে সালাম হোসেন বলেন, “আমরা যারা প্রকৃত জেলে তারা কিন্তু এই ২২ দিন মাছ শিকার থেকে বিরত থেকেছি। আমরা অনেকেই সরকার কর্তৃক চাল পাইনি। যারা মোটরসাইকেল ড্রাইভার ও মুদি দোকানদার তারা চাল পেয়েছে। তাই প্রকৃত জেলেরা যেন চাল পায় সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”

লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের জেলে বশির মিয়া বলেন, “নিষেধাজ্ঞা মেনে আমরা ঠিকই অলস সময় পার করেছি। পার্শ্ববর্তী দেশের জেলেরা আমাদের দেশের জলসীমায় অবাধে প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে গেছে। তারপরও আমরা আশা করছি, প্রত্যাশা অনুযায়ী মাছ পাব। তবে আগামী বছরে সাগরে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানাচ্ছি।”

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, “২৯ অক্টোবর সকাল পর্যন্ত আমরা সমুদ্র ও জেলার নদীগুলোতে ৪৮৪টি অভিযান ও ১২৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৪৮ জেলেকে কারাদণ্ড, ১৬৭টি মামলা, ৩ লাখ ১১ হাজার টাকা জরিমানা ও প্রায় ২০ লাখ মিটার জাল জব্দ করেছি। নিবন্ধিত সব জেলের মাঝে চাল বিতরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “অধিকাংশ জেলে অবরোধ সঠিকভাবে পালন করেছে। তাই আমরা আশা করছি, জেলেরা গভীর সমুদ্রে জাল ফেলতে পারলে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ ধরা পড়বে।”

জাতীয় বিভাগের আরও খবর

ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের
জাতীয়

ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মায়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো আরবিয়া (৮) ও রাবিয…

জাতীয়

জাপান সফরের শেষ পর্যায়ে নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনের সরকারি সফরের শেষ পর্যায়ে জাপানের নাগোয়া শহরে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোতোমাচি শিল্প কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক …

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাওসিফ সৌরির লাশ উদ্ধার, ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন
জাতীয়

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাওসিফ সৌরির লাশ উদ্ধার, ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাওসিফ সৌরির লাশ নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর ঘটনায় সামাজিক যো…

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকায় সন্ধ্যা ৬টার পর নদীতে পর্যটকদের ঘোরাফেরা নিষিদ্ধ
জাতীয়

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকায় সন্ধ্যা ৬টার পর নদীতে পর্যটকদের ঘোরাফেরা নিষিদ্ধ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকায় সন্ধ্যা ৬টার পর নদীতে পর্যটকদের ঘোরাফেরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নি…