…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জাপান সফরের শেষ পর্যায়ে নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

চার দিনের সরকারি সফরের শেষ পর্যায়ে জাপানের নাগোয়া শহরে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোতোমাচি শিল্প কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি কারখানা প্রাঙ্গণে পৌঁছান। সেখানে আধুনিক প্রযুক্তিতে মোটরযান সংযোজন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

পরিদর্শনকালে কারখানার কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার শিনিচিরো ওতসুকাসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আরও ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিনিধিদলে আরও ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা।

জাতীয় বিভাগের আরও খবর

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-১০ অবরোধ পোশাকশ্রমিকদের, তীব্র যানজট
জাতীয়

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-১০ অবরোধ পোশাকশ্রমিকদের, তীব্র যানজট

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। অব…

ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের
জাতীয়

ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মায়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো আরবিয়া (৮) ও রাবিয…

মধ্যরাতে শেষ হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা, ইলিশের আশায় সাগরযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত পটুয়াখালীর জেলেরা
জাতীয়

মধ্যরাতে শেষ হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা, ইলিশের আশায় সাগরযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত পটুয়াখালীর জেলেরা

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ…

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাওসিফ সৌরির লাশ উদ্ধার, ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন
জাতীয়

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাওসিফ সৌরির লাশ উদ্ধার, ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাওসিফ সৌরির লাশ নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর ঘটনায় সামাজিক যো…