…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

প্রবাসী শ্রমিক নির্যাতনে সরকারের কার্যকর ভূমিকা নেই, প্রেসক্লাবের সামনে বললেন সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রবাসী শ্রমিক নির্যাতনে সরকারের কার্যকর ভূমিকা নেই, প্রেসক্লাবের সামনে বললেন সাইফুল হক
ছবি: সংগৃহীত

প্রবাসী শ্রমিকদের ওপর নির্যাতন ও নারী শ্রমিকদের যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট দূতাবাস ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

সাইফুল হক বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকেরা নির্যাতনের শিকার হচ্ছেন।

তিনি বলেন, বিশেষ করে নারী শ্রমিকদের যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ উদ্বেগজনক।

সাইফুল হক বলেন, এসব শ্রমিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাস এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।

বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, সরকারি খরচে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, এতে বিদেশ যেতে শ্রমিকদের ব্যয় কমানোর পাশাপাশি নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে সাইফুল হক নভেম্বরের মধ্যে জাতীয় ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি জানান।

একই সঙ্গে তিনি তৈরি পোশাকশিল্পসহ সব খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের আহ্বান জানান।

প্রবাস বিভাগের আরও খবর

প্রবাস

টোকিওতে প্রবাসীদের সঙ্গে প্রধানমন্ত্রী: প্রাথমিক স্তর থেকে জাপানি ভাষাশিক্ষা, উপজেলা হাসপাতালে ১৫০ শয্যার পরিকল্পনা

দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে দেশে ও প্রবাসে বসবাসকারী সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধা…

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সময়মতো কনস্যুলার সহায়তা না দেওয়ার অভিযোগে হাইকোর্টে রিট
প্রবাস

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সময়মতো কনস্যুলার সহায়তা না দেওয়ার অভিযোগে হাইকোর্টে রিট

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিদেশে থাকা বাংলাদেশিদের সময়মতো কনস্যুলার সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে…

প্রবাস

চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় পাচার: স্ক্যাম সেন্টারে বন্দি বাংলাদেশিরা, ফেরার অপেক্ষায় আরও প্রায় দেড় হাজার

কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি কর্মী কিংবা কাস্টমার সার্ভিসের চাকরি, মাসে ৫০ হাজার থেকে এক লাখ টাকার বেশি বেতন — এমন প্রস্তাবে বিশ্বাস করে দালালদের হ…

অবৈধ পথে বিদেশে গেলে ব্যক্তি ও পরিবারের ক্ষতির পাশাপাশি দেশের ভাবমূর্তিও নষ্ট হয়: গাজীপুরের সফিপুরে প্রবাসীকল্যাণমন্ত্রী
প্রবাস

অবৈধ পথে বিদেশে গেলে ব্যক্তি ও পরিবারের ক্ষতির পাশাপাশি দেশের ভাবমূর্তিও নষ্ট হয়: গাজীপুরের সফিপুরে প্রবাসীকল্যাণমন্ত্রী

অবৈধ পথে বিদেশে যাওয়ার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিও নষ্…