…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও বাজেট বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের

নিজস্ব প্রতিবেদক
জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও বাজেট বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের স্বাস্থ্যের ওপর সৃষ্ট বহুমুখী ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও আন্তমন্ত্রণালয় সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে নলেজ হাব ইনস্টিটিউট আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ব্যবস্থা এবং বাংলাদেশে স্থিতিস্থাপকতা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় শুধু কোনো একটি মন্ত্রণালয় বা সরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করলে চলবে না। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি এবং কাজের পদ্ধতিতে নতুনত্ব আনতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাব মোকাবিলায় তথ্য-প্রমাণভিত্তিক গবেষণা ও কার্যকর নীতি প্রণয়ন জরুরি। এ ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) এবং স্বাস্থ্য অর্থনীতি ইউনিটকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পাশাপাশি বিদ্যমান কর্মপদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে। গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে পরিকল্পনা ও নীতি গ্রহণ করা গেলে ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়টিও তুলে ধরেন তিনি। নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ঝুঁকি ও প্রয়োজন সম্পর্কে পৃথক তথ্য সংগ্রহ করতে হবে বলে তিনি বলেন।

দুর্যোগের আগেই সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করতে কার্যকর আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলেও মন্তব্য করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের সভাপতিত্বে জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রভাব এবং বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার চ্যালেঞ্জ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

বাবাকে হারিয়ে ভোলা সদর হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে আইসিইউ ও সিসিইউ চালুর দাবি যুবক নয়নের
স্বাস্থ্য

বাবাকে হারিয়ে ভোলা সদর হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে আইসিইউ ও সিসিইউ চালুর দাবি যুবক নয়নের

উন্নত চিকিৎসার অভাবে বাবাকে হারানোর পর ভোলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুর দাবি জানিয়েছেন নয়ন …

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে…

সোরিয়াসিস ছোঁয়াচে নয়, সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব: বিশ্ব সোরিয়াসিস দিবসে বিএমইউ উপাচার্য
স্বাস্থ্য

সোরিয়াসিস ছোঁয়াচে নয়, সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব: বিশ্ব সোরিয়াসিস দিবসে বিএমইউ উপাচার্য

সোরিয়াসিস কোনো ছোঁয়াচে রোগ নয়। সঠিক চিকিৎসার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রেখে আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপন সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ মে…

স্বাস্থ্য

টোকিওতে হাসপাতাল ও হোম-কেয়ার নার্সিং সেন্টার পরিদর্শন ডা. জোবাইদা রহমানের, প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মি…