…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ছয় ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ, ক্ষতিগ্রস্ত অংশে ১০ কিলোমিটার গতিতে চলছে ট্রেন

নিজস্ব প্রতিবেদক
ছয় ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ, ক্ষতিগ্রস্ত অংশে ১০ কিলোমিটার গতিতে চলছে ট্রেন
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ব্যাহত হওয়া ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় ছয় ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত বগি পুনরুদ্ধার করায় যোগাযোগ আবার চালু হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে নীলসাগর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।

এ সময় ট্রেনটি প্রায় এক কিলোমিটার লাইনচ্যুত বগি টেনে নিয়ে যায়।

এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কোচ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্লিপার ভেঙে যায় এবং রেললাইন বেঁকে যায়।

মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রকিবুল হাসান জানিয়েছেন, বর্তমানে ব্রডগেজ চালু আছে। তবে মিটার গেজ বন্ধ আছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে গেছে।

ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার এলাকায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে বলে স্টেশন মাস্টার রকিবুল হাসান জানিয়েছেন।

জাতীয় বিভাগের আরও খবর

রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না কোনো অবস্থাতেই: ডিএসসিসি প্রশাসক
জাতীয়

রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না কোনো অবস্থাতেই: ডিএসসিসি প্রশাসক

অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আ…

যান্ত্রিক ত্রুটিতে নারিতা থেকে বিলম্ব প্রধানমন্ত্রীর ঢাকামুখী ফ্লাইট বিজি ৩৭৭-এর
জাতীয়

যান্ত্রিক ত্রুটিতে নারিতা থেকে বিলম্ব প্রধানমন্ত্রীর ঢাকামুখী ফ্লাইট বিজি ৩৭৭-এর

চার দিনের সফর শেষে জাপান থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের ব…

হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস, স্থানীয়দের আনন্দমিছিল
জাতীয়

হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস, স্থানীয়দের আনন্দমিছিল

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলস্টেশনে যাত্রীদের সুবিধার্থে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দিয়েছে …

জাতীয়

দুই মাসে দৃশ্যমান অগ্রগতি না হলে শাস্তি ও প্রত্যাহার: ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের কড়া সতর্কবার্তা প্রতিমন্ত্রীর

অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে না পারলে দায়িত্বরত প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ এব…