…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নাটোরে নিহত ছাত্রদল নেতা শাকিলের পরিবার নিরাপত্তা সংকটে, টহল জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের

নিজস্ব প্রতিবেদক
নাটোরে নিহত ছাত্রদল নেতা শাকিলের পরিবার নিরাপত্তা সংকটে, টহল জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর উপজেলার নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের (৩২) পরিবার নিরাপত্তা সংকটে রয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল তাঁদের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা তাঁকে এই সংকটের কথা জানান।

প্রতিমন্ত্রী পুতুল এদিন গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় মহল্লায় নিহত শাকিলের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান। এ সময় পরিবারের সদস্যরা তাঁদের নিরাপত্তা নিয়ে ঝুঁকির কথা তাঁকে জানান।

নিহত শাকিলের ভাবি সুমি খাতুন বলেন, শাকিল যখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তখনো গভীর রাতে সন্ত্রাসীরা তাঁদের বাড়ির পাশে এসে টিনে ধাক্কা মারত, বাড়ির পাশে হাঁটাহাঁটি করত। এভাবে তাঁদের ভয় দেখানো হতো। তিনি বলেন, তাঁর স্বামী বিদেশে থাকেন; এখন বাড়িতে পুরুষ বলতে থাকবেন শুধু তাঁর শ্বশুর। এখন তাঁরা নিরাপত্তাহীনতায় আছেন।

ওই সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল হাসান। প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সঙ্গে সঙ্গে তাঁকে নির্দেশনা দেন, এই মহল্লায় যাতে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা হয়। বিশেষ করে পুলিশের গাড়ি যাতে সব সময় টহল দেয়, তিনি সেই নির্দেশনা দেন।

পরে প্রতিমন্ত্রী পুতুল সাংবাদিকদের বলেন, শাকিল দলের জন্য একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তাঁর এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। তিনি শাকিলের পরিবারের পাশে আছেন এবং এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পাশে থাকবেন, যাতে পরে এই পরিবারের সামনে নিজের মুখ দেখাতে পারেন।

প্রতিমন্ত্রী পুতুল বেরিয়ে যাওয়ার পরই ওই বাড়িতে যান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি শাকিলের বাবা, মা শাহানা বেগম, স্ত্রী হাফসা খাতুন ও ভাবি সুমি খাতুনের সঙ্গে কথা বলেন। এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ছাত্রদল সব সময় পরিবারের পাশে থাকবে বলে তিনি তাঁদের আশ্বস্ত করেন।

গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম ১৪ অক্টোবর রাতে এক হামলায় গুরুতর আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।

শাকিল হত্যা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্তে অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। মামলাটি তদন্ত করছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শাকিলের পরিবারের নিরাপত্তা সংকটের বিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল হাসান বলেন, পরিবারের সদস্যরা প্রতিমন্ত্রীর কাছে নিরাপত্তা সংকটের কথা বলেছেন, প্রতিমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। ওই এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হবে, প্রয়োজন হলে বাড়িতেও পুলিশ মোতায়েন করা হবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

খিলগাঁওয়ের গোড়ানে মুদিদোকানের আড়ালে ইয়াবা বিক্রি, ২৯০০ পিসসহ গ্রেপ্তার এক
আইন ও অপরাধ

খিলগাঁওয়ের গোড়ানে মুদিদোকানের আড়ালে ইয়াবা বিক্রি, ২৯০০ পিসসহ গ্রেপ্তার এক

রাজধানীর খিলগাঁও থানার গোড়ান এলাকা থেকে ২ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় কাজী ছানাউল্লাহ নামে এক ব্যক্তিকে …

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ আটক রাকিবকে ২০০ টাকা জরিমানা
আইন ও অপরাধ

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ আটক রাকিবকে ২০০ টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দ…

ঝালকাঠির রাজাপুরে যুবক নুরে আলমকে তুলে নিয়ে হত্যার অভিযোগ, দক্ষিণ কাঠিপাড়া থেকে মরদেহ উদ্ধার
আইন ও অপরাধ

ঝালকাঠির রাজাপুরে যুবক নুরে আলমকে তুলে নিয়ে হত্যার অভিযোগ, দক্ষিণ কাঠিপাড়া থেকে মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নুরে আলম কাগজী (৩১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুপিয়ে ও পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা …

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: প্রধান আসামি আব্দুস সালাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: প্রধান আসামি আব্দুস সালাম গ্রেপ্তার

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার মামলার প্রধান আসামি আব্দ…