…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › লাইফস্টাইল › খবর
লাইফস্টাইল

আফতাবনগর ও উত্তর বাড্ডায় বিনামূল্যে মোবাইল ও মোটরসাইকেল সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মোবাইল ফোন ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ২ হাজার ৮০০টির বেশি মোবাইল ফোন এবং ৫০০টির বেশি মোটরসাইকেল বিনামূল্যে সার্ভিসিং করেছে।

ফাউন্ডেশনের এই উদ্যোগের আওতায় সাধারণ মানুষ কোনো সার্ভিস চার্জ ছাড়াই নিজেদের মোবাইল ফোন ও মোটরসাইকেল সার্ভিসিং করানোর সুযোগ পাচ্ছেন। দক্ষ টেকনিশিয়ানদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা এসব সেবা দিচ্ছেন। সেবাটি সবার জন্য উন্মুক্ত।

মোবাইল সার্ভিসিং পাওয়া যাচ্ছে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল কার্যালয়ে।

তবে মোবাইল সার্ভিসিংয়ের জন্য কোনো চার্জ দিতে না হলেও ব্যাটারি, ডিসপ্লে, চার্জিং পোর্টসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ পরিবর্তন করতে হলে তার খরচ গ্রাহককে বহন করতে হবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কার্যক্রম দীর্ঘমেয়াদে চালু রাখার কথা জানানো হয়েছে।

অন্যদিকে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে সার্ভিসিং ক্যাম্পের আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। উবার, পাঠাও ও ফুড ডেলিভারির কাজে মোটরসাইকেল ব্যবহারকারীদের পাশাপাশি সাধারণ বাইকাররাও এই সেবা নিতে পারবেন।

মোটরসাইকেল সার্ভিসিং কার্যক্রমে দক্ষ টেকনিশিয়ানদের সঙ্গে প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান কোর্সের শিক্ষার্থীরা সার্ভিসিংয়ের কাজ করছেন। কোনো সার্ভিস চার্জ ছাড়াই মোটরসাইকেল সার্ভিসিং করানো যাবে, তবে প্রয়োজনীয় যন্ত্রাংশ বা ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট খরচ গ্রাহককে দিতে হবে।

মোটরসাইকেল সার্ভিসিং দেওয়া হচ্ছে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তর বাড্ডার সাতারকুলের আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে।

মোটরসাইকেল সার্ভিসিংয়ের জন্য আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফরমের তথ্য যাচাই-বাছাই শেষে ফোন করে সেবাগ্রহীতার সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলে আস-সুন্নাহর পক্ষ থেকে জানানো হয়েছে।

লাইফস্টাইল বিভাগের আরও খবর

এভারেস্ট থেকে কে-টু: সাত শৃঙ্গজয়ী ওয়াসফিয়া নাজনীনের পর্বতারোহণের গল্প
লাইফস্টাইল

এভারেস্ট থেকে কে-টু: সাত শৃঙ্গজয়ী ওয়াসফিয়া নাজনীনের পর্বতারোহণের গল্প

পর্বতারোহণ শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও প্রশিক্ষণের কঠিন পরীক্ষা। দুর্গম পথ, প্রতিকূল আবহাওয়া, অক্সিজেনের স্বল্পতা ও মৃত্যুঝুঁকি অতিক্রম করে পর্ব…