…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ময়মনসিংহের মুক্তাগাছায় ৩৫ বস্তা ঘোড়ার হাড়গোড় ও চামড়া উদ্ধার, মাংসের বাজার নিয়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের মুক্তাগাছায় ৩৫ বস্তা ঘোড়ার হাড়গোড় ও চামড়া উদ্ধার, মাংসের বাজার নিয়ে আতঙ্ক
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৩৫ বস্তা ঘোড়ার হাড়গোড় ও চামড়া উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার নতুন বাইপাস এলাকা থেকে বস্তাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বস্তাগুলো দেখে শুরুতে এলাকাবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয় এবং এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বস্তাগুলো খোলার পর ভেতরে ঘোড়ার হাড়গোড় ও চামড়া পাওয়া যায়। কে বা কারা গভীর রাতে বস্তাগুলো ফেলে গেছে, তা জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, ঘোড়া জবাই করে গরুর মাংসের নামে বিক্রি করছে একটি অসাধু চক্র। তবে অভিযোগটির সত্যতা যাচাইয়ে প্রশাসনের তদন্ত জরুরি বলে মনে করেন তারা।

স্থানীয়দের দাবি, ঘোড়াগুলো কোনো একটি স্থানে জবাই করে মাংস অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই এলাকায় ঘোড়ার মাংস গরুর মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রির গুঞ্জন থাকলেও এতদিন তা প্রমাণ করার মতো আলামত পাওয়া যায়নি। একসঙ্গে ৩৫ বস্তা ঘোড়ার দেহাবশেষ উদ্ধারের ঘটনায় সেই অভিযোগ নতুন করে সামনে এসেছে।

এলাকাবাসীর ধারণা, জামালপুরে ঘোড়ার হাট রয়েছে। ওই হাট থেকে কম দামে ঘোড়া কিনে একটি চক্র হোটেল-রেস্তোরাঁয় বিক্রি করছে। চক্রটি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে তাদের অভিযোগ।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গরুর মাংস নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সঙ্গে চামড়াগুলো মাটিচাপা দিতে সহায়তা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, ঘোড়ার দেহাবশেষ কোথা থেকে কারা নিয়ে এসেছে, তা তদন্ত করে বের করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের
জাতীয়

ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মায়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো আরবিয়া (৮) ও রাবিয…

সরকারি বাসা ভাড়া দিলে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরাতে হবে, না মানলে বরাদ্দ বাতিল
জাতীয়

সরকারি বাসা ভাড়া দিলে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরাতে হবে, না মানলে বরাদ্দ বাতিল

সরকারি বাসা বরাদ্দ পাওয়ার পর যারা পুরো ফ্ল্যাট বা আংশিক বাসা সাবলেট হিসেবে ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়াদের অপসারণ করে বর…

চার দিনের জাপান সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছয় দলিল ও ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর
জাতীয়

চার দিনের জাপান সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছয় দলিল ও ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর…

জাতীয়

ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী পাচ্ছেন না সালমান-আনিসুলসহ পাঁচ আসামি, আবেদন নাকচ বার কাউন্সিলের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলা লড়তে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ পাচ্ছেন না সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শ…