…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সরকারি বাসা ভাড়া দিলে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরাতে হবে, না মানলে বরাদ্দ বাতিল

নিজস্ব প্রতিবেদক
সরকারি বাসা ভাড়া দিলে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরাতে হবে, না মানলে বরাদ্দ বাতিল
ছবি: সংগৃহীত

সরকারি বাসা বরাদ্দ পাওয়ার পর যারা পুরো ফ্ল্যাট বা আংশিক বাসা সাবলেট হিসেবে ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়াদের অপসারণ করে বরাদ্দকৃত বাসায় অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার।

সরকারি আবাসন পরিদপ্তর বৃহস্পতিবার জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নির্দেশনা না মানলে সরকারি বাসার বরাদ্দ বাতিল করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কতিপয় বরাদ্দপ্রাপক তাঁদের অনুকূলে বরাদ্দকৃত বাসা বা ফ্ল্যাটের এক রুম, দুই রুম বা পুরো ফ্ল্যাট বা বাসা অন্যকে সাবলেট বা ভাড়া দিয়েছেন।

পরিদপ্তর বলেছে, এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী। বিজ্ঞপ্তিটি সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন সব সরকারি বাসা বা ফ্ল্যাটের বরাদ্দপ্রাপক এবং সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি আবাসন পরিদপ্তরের অধীন কোনো বাসা বা ফ্ল্যাটের বরাদ্দপ্রাপক কর্তৃক তাঁর নামে বরাদ্দকৃত বাসা বা ফ্ল্যাটের সম্পূর্ণ বা আংশিক (এক বা একাধিক রুমসহ) কোনোভাবেই সাবলেট বা ভাড়া না দেওয়ার অনুরোধ করা হলো। যারা ইতিমধ্যে সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাঁদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বা ভাড়াটিয়াকে আবশ্যিকভাবে অপসারণ করে যথানিয়মে বরাদ্দকৃত বাসায় অবস্থান বা বসবাস করার জন্য নির্দেশনা দেওয়া হলো।’

সরকার বেঁধে দেওয়া সময়সীমার পরে কোনো বাসায় সাবলেট বা ভাড়া পাওয়া গেলে, কোনো কারণ দর্শানো ছাড়াই বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বরাদ্দ বাতিলসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একই সঙ্গে উক্ত বিধিমালার বিধি ১৪(৩) অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিস প্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হবে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম: ডিজেল ১৩৫, অকটেন ১৬৫ টাকা লিটার

ভোক্তা পর্যায়ে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানা…

তাহসিফের সঙ্গে মধ্যরাত পর্যন্ত ছিলেন, হাউজ বিল্ডিং থেকে আলাদা হন: বন্ধু দ্বীপের দাবি
জাতীয়

তাহসিফের সঙ্গে মধ্যরাত পর্যন্ত ছিলেন, হাউজ বিল্ডিং থেকে আলাদা হন: বন্ধু দ্বীপের দাবি

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের ডাকে বাসা থেকে বেরিয়ে…

চার দিনের জাপান সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছয় দলিল ও ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর
জাতীয়

চার দিনের জাপান সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছয় দলিল ও ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর…

জাতীয়

ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী পাচ্ছেন না সালমান-আনিসুলসহ পাঁচ আসামি, আবেদন নাকচ বার কাউন্সিলের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলা লড়তে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ পাচ্ছেন না সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শ…