কনুইয়ে নতুন আঘাত লিটনের, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নিয়ে আশার কথা শোনালেন সাদমান
চোটের কারণে বাংলাদেশের সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান মিরপুর টেস্ট দিয়ে দলে ফিরেছেন তিনি। তবে ফেরার ম্যাচেই ব্যাটিংয়ের সময় কনুইয়ে নতুন করে আঘাত পেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।
লিটনের আঘাতের পর স্কোয়াডের বাইরে থাকা জাকের আলি অনিক বদলি উইকেটকিপার হিসেবে মাঠে নেমেছেন।
লিটনের চোট নিয়ে সংবাদ সম্মেলনে সতীর্থ সাদমান ইসলাম বলেন, ‘লিটনের ইনজুরি আপডেট—আলহামদুলিল্লাহ, আশা করা যায় ভালো।’
দ্বিতীয় ইনিংসে লিটন ব্যাট করতে পারবেন কি না—এমন প্রশ্নে সাদমানের জবাব ছিল, ‘ইনশাআল্লাহ।’
নিজেদের ব্যাটিং প্রসঙ্গে সাদমান বলেন, সকালে দলের উচিত ছিল ইনিংস আরও বড় করা; তিনি নিজে ভালো করলে দলের এমন অবস্থা হতো না।
দলের স্পিনারদের নিয়ে সাদমান বলেন, বাংলাদেশের স্পিনাররা অনেক অভিজ্ঞ। মেহেদী হাসান মিরাজের বোল্ড হওয়া প্রসঙ্গে তিনি বলেন, তখন বল নতুন ছিল বলেই হয়তো এমন হয়েছে; মিরাজ ও তাইজুল ইসলাম যেভাবে বল করছেন, তা ভালোই হচ্ছে।
ম্যাচের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, যত লিড নেওয়া যায় তত ভালো। বোলিংয়ের ধরন বুঝে দ্রুত উইকেট তুলে প্রতিপক্ষকে তাড়াতাড়ি অলআউট করার চেষ্টা থাকবে।


