…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে এই ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মির্জা ফয়সল আমীনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. খাদেমুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) পেয়েছেন ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) পেয়েছেন ৪৫০ ভোট। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিজয়ী মির্জা ফয়সল আমীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। তিনি জেলা বিএনপির সভাপতিও।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাত সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে আগামী দিনে তিনি সবার সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়। এই জয় সাধারণ মানুষের বিজয়। এই জয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর বিজয়।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ১৮৫টি এবং ভোটকক্ষ ছিল ৯৮৯টি।

আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। তাদের মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি হিন্দু ভোটার রয়েছেন।

নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৩৩০। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৫টি। প্রদত্ত ভোটের হার ৬৪.৮১ শতাংশ। এছাড়া বিভিন্ন ধরনের কারিগরি ও নিয়মগত ত্রুটির কারণে ৫ হাজার ৩২৫টি ভোট বাতিল বলে গণ্য করা হয়।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছিল। বৃহস্পতিবার সেই শূন্য আসনে ভোটগ্রহণ করা হয়।

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে এবং জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাজনীতি বিভাগের আরও খবর

দ্রব্যমূল্য ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে শুক্রবার শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর
রাজনীতি

দ্রব্যমূল্য ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে শুক্রবার শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়…

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১ লাখ ৩১ হাজার ভোটে বিএনপির জয়: অনিয়মের অভিযোগে শুক্রবার বিক্ষোভের ঘোষণা জামায়াতের
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১ লাখ ৩১ হাজার ভোটে বিএনপির জয়: অনিয়মের অভিযোগে শুক্রবার বিক্ষোভের ঘোষণা জামায়াতের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে মির্জা…

রাজনীতি

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল: ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

সরকারি বাসা বা ফ্ল্যাট পুরোপুরি কিংবা আংশিকভাবে অন্যের কাছে ভাড়া দেওয়া বন্ধে কঠোর নির্দেশনা জারি করেছে সরকারি আবাসন পরিদপ্তর। যারা বাসা বা ফ্ল্যাট স…

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দ্বিতীয়বার হারলেন জামায়াতের দেলাওয়ার: ফেব্রুয়ারির তুলনায় ভোট কমেছে প্রায় সাড়ে ৪৪ হাজার, ব্যবধান বেড়ে ১ লাখ ৩১ হাজার
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দ্বিতীয়বার হারলেন জামায়াতের দেলাওয়ার: ফেব্রুয়ারির তুলনায় ভোট কমেছে প্রায় সাড়ে ৪৪ হাজার, ব্যবধান বেড়ে ১ লাখ ৩১ হাজার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জাম…