দ্রব্যমূল্য ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে শুক্রবার শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এই কর্মসূচির আয়োজন করছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচির ঘোষণা দেন।
ভিডিওবার্তায় তিনি বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিরাপত্তাহীনতা ও আইনের শাসনের অভাবসহ নানা সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে তাদের লড়াই অব্যাহত থাকবে। এই কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।




