…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ টেকসই প্রতিবেদন ইউসিবির, টেকসই অর্থায়নে বিতরণ ১৭ হাজার ৯২৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ টেকসই প্রতিবেদন ইউসিবির, টেকসই অর্থায়নে বিতরণ ১৭ হাজার ৯২৭ কোটি টাকা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সংস্করণসহ ২০২৫ সালের সাসটেইনেবিলিটি রিপোর্ট বা টেকসই প্রতিবেদন প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। প্রতিবেদনে ব্যাংকটির পরিবেশগত ও সামাজিক প্রভাব, সুশাসন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়নের চিত্র তুলে ধরা হয়েছে।

‘ট্রান্সফর্মিং ইনটেন্ট ইনটু প্ল্যানেটারি ইমপ্যাক্ট’ শিরোনামের এই প্রতিবেদনটি ইউসিবির তৃতীয় সাসটেইনেবিলিটি রিপোর্ট। সম্প্রতি ব্যাংকটির করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে এটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির; পরিচালনা পর্ষদের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিবেদনটি তৈরি করা হয়েছে আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশের মানদণ্ড আইএফআরএস এস ১ ও এস ২ অনুসরণ করে। এতে ২০২৫ সালে ব্যাংকটির পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত কার্যক্রমসহ জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা ও টেকসই অর্থায়নের বিস্তারিত তথ্য রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে টেকসই অর্থায়ন খাতে ১৭ হাজার ৯২৭ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেছে ইউসিবি, যা ব্যাংকটির মোট ঋণ বিতরণের ৭২ দশমিক ২৯ শতাংশ। টেকসই অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ২০ শতাংশ।

একই সময়ে গ্রিন ফাইন্যান্স বা পরিবেশবান্ধব খাতে ৪৮৮ কোটি ৬৭ লাখ টাকা বিতরণ করেছে ব্যাংকটি, যা তার মেয়াদি ঋণ বিতরণের ৩০ দশমিক ৪০ শতাংশ—যেখানে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল মাত্র ৫ শতাংশ। বছর শেষে গ্রিন ফাইন্যান্সের বকেয়া স্থিতি দাঁড়িয়েছে ২ হাজার ৭৪৪ কোটি ৩৭ লাখ ৩০ হাজার টাকা।

পরিবেশবান্ধব শিল্পায়নে সহায়তার অংশ হিসেবে ২৭টি লিড সনদপ্রাপ্ত গ্রিন শিল্পপ্রতিষ্ঠানে অর্থায়ন করেছে ইউসিবি। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২টি প্ল্যাটিনাম ও ১৩টি গোল্ড সনদপ্রাপ্ত। এ ছাড়া দেশের তৈরি পোশাকশিল্পের রপ্তানি কার্যক্রমে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রপ্তানি সুবিধা দিয়েছে ব্যাংকটি।

প্রতিবেদনে ব্যাংকটির কার্বন নিঃসরণ পরিমাপের তথ্যও রয়েছে। আর্নস্ট অ্যান্ড ইয়ং অ্যাডভাইজরি সার্ভিসেসের সহযোগিতায় নিজস্ব কার্যক্রম থেকে সরাসরি ও জ্বালানি ব্যবহারের কারণে সৃষ্ট কার্বন নিঃসরণ—স্কোপ ১ ও স্কোপ ২—হিসাব করেছে ইউসিবি। ঋণ ও অর্থায়নের মাধ্যমে সৃষ্ট নিঃসরণ বা স্কোপ ৩ পরিমাপ করা হয়েছে নেদারল্যান্ডসভিত্তিক জয়েন্ট ইমপ্যাক্ট মডেল (জেআইএম) ফাউন্ডেশনের কাঠামো ব্যবহার করে।

এই হিসাবে ২০২৫ সালে ইউসিবির অর্থায়নের সঙ্গে সংশ্লিষ্ট কার্বন নিঃসরণ ছিল ১৯ লাখ ১২ হাজার ২১২ দশমিক শূন্য ৬ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য। প্রতি কোটি টাকা ঋণের বিপরীতে কার্বন নিঃসরণের ঘনত্ব ছিল ৩৭ দশমিক ৫২ টন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঋণ মূল্যায়ন ও অর্থায়ন কার্যক্রমে পরিবেশগত ঝুঁকি বিবেচনা করছে ব্যাংকটি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ভৌত ঝুঁকি এবং কম-কার্বন অর্থনীতিতে রূপান্তরের সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলায় ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির বলেন, জলবায়ু ঝুঁকির মুখোমুখি একটি দেশে পরিচালিত ব্যাংক হিসেবে ইউসিবি বিশ্বাস করে, মূলধনকে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার ও টেকসই অর্থনৈতিক অগ্রগতির প্রধান অনুঘটক হিসেবে কাজ করতে হবে।

পরিবেশগত উদ্যোগের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণেও কাজ করছে ইউসিবি। বর্তমানে ব্যাংকটির ৩৪টি সৌরবিদ্যুৎচালিত শাখা ও চারটি সোলার এটিএম রয়েছে। এ ছাড়া দেশের ৬৪টি জেলায় ৬৩০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং গ্রাম ও শহরের উদ্যোক্তাদের সহায়তায় ৫০টি বিশেষায়িত সাসটেইনেবল ফাইন্যান্স হেল্প ডেস্ক পরিচালনা করছে ব্যাংকটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউসিবির বিতরণ করা ঋণ দেশের বিভিন্ন খাতে দুই লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করেছে; এসব কর্মসংস্থানের প্রায় ৩০ শতাংশে রয়েছেন নারী কর্মী। এ ছাড়া ২০২৫ সালে ব্যাংকটি জাতীয় কোষাগারে ১৮ হাজার ৩০ কোটি ৫৫ লাখ টাকা জমা দিয়েছে।

ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ইউসিবিতে টেকসই ব্যাংকিংকে কেবল করপোরেট বাধ্যবাধকতা হিসেবে দেখা হয় না; বরং একে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিস্থাপকতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনের অপরিহার্য ভিত্তি মনে করা হয়।

ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সংস্করণ চালুর মাধ্যমে টেকসই কার্যক্রম ও অগ্রগতির তথ্য পাঠক, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অংশীজনের কাছে সহজে তুলে ধরতে চায় ইউসিবি।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

ক্রিপ্টোকারেন্সির কেনাবেচা ও লেনদেনে নিষেধাজ্ঞা বহাল রাখল বাংলাদেশ ব্যাংক

দেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রার লেনদেন, কেনাবেচা, বিনিময় ও স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কার্যক্রমে …

জাতিসংঘে অনুমোদন: এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বেড়ে নতুন সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর
অর্থনীতি ও ব্যবসা

জাতিসংঘে অনুমোদন: এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বেড়ে নতুন সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ফলে ২০২৬ স…

মূল্যস্ফীতির চাপে সম্পদ বিক্রি ও ঋণে জড়াচ্ছেন নিম্ন আয়ের মানুষ: শহরের দরিদ্রদের খাদ্য সহায়তা বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের
অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতির চাপে সম্পদ বিক্রি ও ঋণে জড়াচ্ছেন নিম্ন আয়ের মানুষ: শহরের দরিদ্রদের খাদ্য সহায়তা বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের

মূল্যস্ফীতির চাপে খাদ্য কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। খাদ্যের দাম বাড়ার কারণে অনেক পরিবার সম্পদ বিক্রি করছে, ঋণ নিচ্ছে; এতে নতুন করে দারিদ্…

হংকংয়ে শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান খুলবে ব্যাংক এশিয়া, মূলধন ৬০ লাখ হংকং ডলার
অর্থনীতি ও ব্যবসা

হংকংয়ে শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান খুলবে ব্যাংক এশিয়া, মূলধন ৬০ লাখ হংকং ডলার

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া হংকংয়ে শতভাগ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রম সম্প্র…