…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

ছুটির দিনে ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
ছুটির দিনে ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৩০ অক্টোবর) দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এর আগের দিন বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর সিনপটিক অবস্থায় জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে স্থল গভীর নিম্নচাপ এবং পরে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি সুস্পষ্ট লঘুচাপ আকারে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে। এ ছাড়া দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওই দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

রবিবার (১ নভেম্বর) খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে; দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার (২ নভেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দুই দিনই সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

অন্ধ্র উপকূল পেরিয়েছে ঘূর্ণিঝড় অর্নব, বৃহস্পতিবার দেশের অনেক এলাকায় বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ

অন্ধ্র উপকূল পেরিয়েছে ঘূর্ণিঝড় অর্নব, বৃহস্পতিবার দেশের অনেক এলাকায় বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় শুক্রবার বিকেলে বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ, ঝরতে পারে ৩ মিলিমিটার

টানা কয়েক দিনের গরমে হাঁসফাঁস করছে ঢাকার জনজীবন। শুক্রবার বিকেলের দিকে রাজধানীতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদা…

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকা ১১তম, একিউআই ১৪১
আবহাওয়া ও পরিবেশ

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকা ১১তম, একিউআই ১৪১

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক দূষিত বাতাসের নগরীর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা আজ ১১তম অবস্থানে রয…

ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্ট প্রভাবে আজ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা
আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্ট প্রভাবে আজ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এক দিন আগে বুধবার ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানে। উপকূল পেরিয়ে এটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে আজ…