…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩৯ টাকা বাড়িয়ে ১,৯৭৬ টাকা করার সুপারিশ, ঘোষণা আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩৯ টাকা বাড়িয়ে ১,৯৭৬ টাকা করার সুপারিশ, ঘোষণা আগামী সপ্তাহে
ছবি: সংগৃহীত

বেসরকারি এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।

সংশ্লিষ্টরা বলছেন, আগামী সপ্তাহে নতুন দাম ঘোষণা করতে পারে কমিশন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বায়াম ফাউন্ডেশনে এলপিজির দাম ও কমিশন পুনর্নির্ধারণ নিয়ে গণশুনানিতে এই সুপারিশ করা হয়।

কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী, অপারেটর, ডিস্ট্রিবিউটর ও রিটেইলার পর্যায়ে বিভিন্ন চার্জ বাড়ানো হবে। এর মধ্যে অপারেটর চার্জ প্রতি কেজিতে ১৬ দশমিক ৭৪ টাকা থেকে বাড়িয়ে ২৩ দশমিক ৪৮ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

ডিস্ট্রিবিউটর চার্জ প্রতি কেজিতে ৪ দশমিক ১৭ টাকা থেকে ৬ দশমিক ৬৭ টাকা এবং রিটেইলার চার্জ ৩ দশমিক ৭৫ টাকা থেকে ৫ দশমিক ৮৩ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া রিটেইলার পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম ১৫৩ দশমিক ৬ টাকা থেকে বাড়িয়ে ১৬৪ দশমিক ৬৮ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এসব হিসাবের ভিত্তিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৯ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী, ইমপোর্ট প্যারিটি প্রাইস প্রতি কেজিতে ১২৮ দশমিক ৭০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

শুনানিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা খলিলুর রহমান বলেন, এলপিজির দাম নির্ধারণের ক্ষেত্রে ভোক্তাদের সুবিধা-অসুবিধাও বিবেচনায় নেওয়া উচিত।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ঋণপ্রবাহ সরকারমুখী, অলস তারল্য ৪ ট্রিলিয়ন টাকা ছাড়িয়েছে: ব্যাংক খাত নিয়ে বিআইবিএম সম্মেলনে কড়া সমালোচনা
অর্থনীতি ও ব্যবসা

ঋণপ্রবাহ সরকারমুখী, অলস তারল্য ৪ ট্রিলিয়ন টাকা ছাড়িয়েছে: ব্যাংক খাত নিয়ে বিআইবিএম সম্মেলনে কড়া সমালোচনা

বাংলাদেশের ব্যাংকিং খাতের ঋণপ্রবাহ ক্রমেই সরকারমুখী হয়ে পড়ছে, এতে বেসরকারি খাত প্রয়োজনীয় ঋণ থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে, ব্যাংক খাতের একাংশ যখন তী…

ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ টেকসই প্রতিবেদন ইউসিবির, টেকসই অর্থায়নে বিতরণ ১৭ হাজার ৯২৭ কোটি টাকা
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ টেকসই প্রতিবেদন ইউসিবির, টেকসই অর্থায়নে বিতরণ ১৭ হাজার ৯২৭ কোটি টাকা

বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সংস্করণসহ ২০২৫ সালের সাসটেইনেবিলিটি রিপোর্ট বা টেকসই প্রতিবেদন প্রকাশ করেছে ইউনাইটেড…

অর্থনীতি ও ব্যবসা

ক্রিপ্টোকারেন্সির কেনাবেচা ও লেনদেনে নিষেধাজ্ঞা বহাল রাখল বাংলাদেশ ব্যাংক

দেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রার লেনদেন, কেনাবেচা, বিনিময় ও স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কার্যক্রমে …

জাতিসংঘে অনুমোদন: এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বেড়ে নতুন সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর
অর্থনীতি ও ব্যবসা

জাতিসংঘে অনুমোদন: এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বেড়ে নতুন সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ফলে ২০২৬ স…