…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › লাইফস্টাইল › খবর
লাইফস্টাইল

ঘরোয়া উপকরণে ব্ল্যাক পেপার চিকেন: গোলমরিচের ঝাঁঝে রেস্তোরাঁর ধাঁচের পদ

নিজস্ব প্রতিবেদক
ঘরোয়া উপকরণে ব্ল্যাক পেপার চিকেন: গোলমরিচের ঝাঁঝে রেস্তোরাঁর ধাঁচের পদ
ছবি: সংগৃহীত

ঝাল-মশলাদার চিকেন যারা পছন্দ করেন, তাদের জন্য ঘরে বানানো যায় ব্ল্যাক পেপার চিকেন। গোলমরিচের ঝাঁঝ, রসুনের গন্ধ আর মশলার মিশেলে তৈরি এই পদ গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করা যায়। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই এটি বানানো যায়।

উপকরণ হিসেবে লাগবে মুরগির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ১ থেকে ২ চা চামচ, গোটা গোলমরিচ আধ চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, কাঁচালঙ্কা ২টি, তেল ২ টেবিল চামচ, স্বাদমতো নুন এবং সামান্য ধনেপাতা।

প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তার মধ্যে সামান্য লবণ, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস ও আদা-রসুন বাটা মাখিয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিতে হবে।

এরপর কড়াইয়ে তেল গরম করে গোটা গোলমরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ নরম হয়ে হালকা বাদামি হলে কাঁচামরিচ ও বাকি আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা মাখানো মুরগির মাংস দিয়ে মাঝারি আঁচে কষাতে হবে। মাংস থেকে পানি বেরোলে ঢেকে রান্না করতে হবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়।

মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে সয়া সস ও বাকি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে; প্রয়োজন হলে অল্প গরম পানি দেওয়া যায়। মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে মশলা গায়ে মাখামাখি হয়ে এলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গোলমরিচের ঝাঁঝ বেশি পছন্দ হলে স্বাদ অনুযায়ী গোলমরিচের পরিমাণ বাড়িয়ে নেওয়া যায়।

লাইফস্টাইল বিভাগের আরও খবর

লাইফস্টাইল

আফতাবনগর ও উত্তর বাড্ডায় বিনামূল্যে মোবাইল ও মোটরসাইকেল সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মোবাইল ফোন ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ২ হাজ…

এভারেস্ট থেকে কে-টু: সাত শৃঙ্গজয়ী ওয়াসফিয়া নাজনীনের পর্বতারোহণের গল্প
লাইফস্টাইল

এভারেস্ট থেকে কে-টু: সাত শৃঙ্গজয়ী ওয়াসফিয়া নাজনীনের পর্বতারোহণের গল্প

পর্বতারোহণ শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও প্রশিক্ষণের কঠিন পরীক্ষা। দুর্গম পথ, প্রতিকূল আবহাওয়া, অক্সিজেনের স্বল্পতা ও মৃত্যুঝুঁকি অতিক্রম করে পর্ব…