…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ইনানীতে নলকূপের গ্যাসে লাগা আগুন এখনো জ্বলছে, ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা

নিজস্ব প্রতিবেদক
ইনানীতে নলকূপের গ্যাসে লাগা আগুন এখনো জ্বলছে, ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় বেরিয়ে আসা গ্যাসে লাগা আগুন এখনো নেভেনি। জননিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইনানী ছোট খাল ব্রিজসংলগ্ন এলাকায় আগুনের উৎস থেকে আনুমানিক ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। একই সঙ্গে আগুন জ্বালানো, ধূমপান, দেশলাই ও লাইটার ব্যবহারসহ অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে এমন সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে ইনানী ছোট খাল ব্রিজসংলগ্ন একটি বাড়িতে নলকূপ স্থাপনের সময় মাটির প্রায় ১ হাজার ফুট গভীরে পাইপ প্রবেশ করানো হলে সেখান থেকে গ্যাস নির্গত হয়; এরপর আগুনের সূত্রপাত ঘটে।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ কাজে সেনাবাহিনীও যুক্ত রয়েছে।

দুর্ঘটনা এড়াতে আশপাশের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই এলাকায় প্রাকৃতিক গ্যাসের মজুত থাকতে পারে। বিষয়টি জানার পর বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি কারিগরি দল ঘটনাস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দিয়েছে।

পরিস্থিতি মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগুনের উৎস ও সংলগ্ন এলাকাকে বিভিন্ন নিরাপত্তা জোনে ভাগ করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সভার সেই সিদ্ধান্ত অনুযায়ীই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েনের জন্য উখিয়া থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করা হয়েছে। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে মাইকিংসহ ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

রাজধানীর বাজারে উঠেছে শীতের সবজি, তবু চড়া দামে বিপাকে ক্রেতারা: নতুন আলু ১৬০, দেশি টমেটো ২২০ টাকা পর্যন্ত

রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। তবে নতুন সবজির দেখা মিললেও চড়া দামের কারণে স্বস্তি নেই ক্রেতাদের। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে শুক্রবার (…

জাতীয়

ইঞ্জিন ঠিক ছিল, ত্রুটি ছিল সফটওয়্যারে: প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্ব নিয়ে যা জানালেন অতিরিক্ত প্রেস সচিব রুমন

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংল…

ই-রিকশায় নিবন্ধন বাধ্যতামূলক, এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি: নতুন বিধিমালায় যা আছে
জাতীয়

ই-রিকশায় নিবন্ধন বাধ্যতামূলক, এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি: নতুন বিধিমালায় যা আছে

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস রুটে ধীরগতির এস…

জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, ছয় সমঝোতা ও ইয়েন-ঋণের প্রতিশ্রুতি নিয়ে
জাতীয়

জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, ছয় সমঝোতা ও ইয়েন-ঋণের প্রতিশ্রুতি নিয়ে

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, প্রধানমন্ত্রী, তাঁর স…