…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ইঞ্জিন ঠিক ছিল, ত্রুটি ছিল সফটওয়্যারে: প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্ব নিয়ে যা জানালেন অতিরিক্ত প্রেস সচিব রুমন

নিজস্ব প্রতিবেদক

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭। এ অবস্থায় প্রধানমন্ত্রী চাইলে অন্য বিমানে করে দেশে ফিরতে পারতেন কিংবা জাপানে অবস্থান করতে পারতেন। তবে তিনি তা না করে সফরসঙ্গীদের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

শুক্রবার (৩০ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি একটি সাধারণ ঘটনা, যা ঘটতেই পারে। তবে এটি খুব বড় ধরনের কোনো ত্রুটি ছিল না। এ কারণে ফ্লাইট উড্ডয়ন প্রায় দেড় থেকে দুই ঘণ্টা বিলম্বিত হয়।

অতিরিক্ত প্রেস সচিব জানান, বিমান উড্ডয়নের আগে পরীক্ষার সময় ত্রুটিটি ধরা পড়ে। বিমানের ইঞ্জিন সম্পূর্ণ ঠিক ছিল; বাতাস নিয়ন্ত্রণ ও পাখার ওঠানামার সঙ্গে সংশ্লিষ্ট একটি সফটওয়্যারজনিত সমস্যা দেখা দিয়েছিল, যা সমাধানের পর ফ্লাইট প্রস্তুত করা হয়।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী চাইলে অন্য বিমানে দেশে ফেরার সুযোগ ছিল, এমনকি জাপানে অবস্থানও করতে পারতেন। কিন্তু তিনি সফরসঙ্গীদের আশ্বস্ত করেন এবং সবাইকে নিয়ে একই ফ্লাইটে দেশে ফেরার প্রতিশ্রুতি দেন। শেষ পর্যন্ত তিনি সবার সঙ্গেই ফেরেন।

বিলম্বের সময়কার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী ওই সময় সবার সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিশেষ করে ফ্লাইটে থাকা শিশুদের খাবারের ব্যবস্থা করেন এবং শিশুরা যেন নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে, সে বিষয়ে খেয়াল রাখেন।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে বিমানের ইঞ্জিনিয়ারিং টিম ও জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে কারিগরি ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মেরামত শেষে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটির পুশব্যাক করা হয় এবং রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি ৩৭৭ নিরাপদে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।

জাতীয় বিভাগের আরও খবর

নিষেধাজ্ঞা শেষে কুয়াকাটায় ফিরল জেলেরা, অল্প ইলিশ পেয়ে হতাশ, ঘাটে ভিড় ভাঙা ট্রলারের
জাতীয়

নিষেধাজ্ঞা শেষে কুয়াকাটায় ফিরল জেলেরা, অল্প ইলিশ পেয়ে হতাশ, ঘাটে ভিড় ভাঙা ট্রলারের

নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মধ্যরাতে ছোট ট্রলার নিয়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে যাওয়া জেলেরা ঘাটে ফিরতে শুরু করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ত…

জাতীয়

নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় চাঁদপুরে ১৮৩ জেলের কারাদণ্ড, আটক মোট ৬৪৬ জন

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুরে ১৮৩ জেলেকে বিভিন্ন মেয়া…

জাতীয়

রাজধানীর বাজারে উঠেছে শীতের সবজি, তবু চড়া দামে বিপাকে ক্রেতারা: নতুন আলু ১৬০, দেশি টমেটো ২২০ টাকা পর্যন্ত

রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। তবে নতুন সবজির দেখা মিললেও চড়া দামের কারণে স্বস্তি নেই ক্রেতাদের। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে শুক্রবার (…

ই-রিকশায় নিবন্ধন বাধ্যতামূলক, এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি: নতুন বিধিমালায় যা আছে
জাতীয়

ই-রিকশায় নিবন্ধন বাধ্যতামূলক, এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি: নতুন বিধিমালায় যা আছে

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস রুটে ধীরগতির এস…