…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রাজধানীর বাজারে উঠেছে শীতের সবজি, তবু চড়া দামে বিপাকে ক্রেতারা: নতুন আলু ১৬০, দেশি টমেটো ২২০ টাকা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। তবে নতুন সবজির দেখা মিললেও চড়া দামের কারণে স্বস্তি নেই ক্রেতাদের। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে শুক্রবার (৩০ অক্টোবর) ঘুরে দেখা গেছে, নতুন আলু কেজিপ্রতি ১৬০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে থাকলেও ঝিঙা, বেগুন, কাঁকরোল, শিম ও টমেটোর মতো কয়েকটি সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দামে। বাজারে সবজি ব্যবসায়ী রমিজ উদ্দিন জানান, নতুন আলু প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, বাজারে নতুন কোনো সবজি বা পণ্য উঠলে শুরুতে দাম কিছুটা বেশি থাকে।

সবজি ক্রেতা সিদ্দিকুর রহমান বলেন, টেলিভিশনে দেখেন, পাঁচ টাকা দিয়েও কেউ লাউ কিনছে না। অথচ রাজধানীর বাজারে ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো লাউ পাওয়া যাচ্ছে না। অধিকাংশ সবজির দামই ১০০ টাকার আশপাশে। শীত এলে সাধারণত সবজির দাম কমার কথা, কিন্তু এবার দেখছেন উল্টো চিত্র।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা, ঝিঙা ১০০ টাকা, লাউ ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা এবং গোল বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁকরোল ১০০ টাকা, কচুমুখী ৮০ টাকা, মুলা ৭০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, গাজর ১৪০ টাকা, শিম ১০০ টাকা, সাধারণ টমেটো ১২০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও মিষ্টিকুমড়া। প্রতি কেজি পেঁপে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচা মরিচ ১৪০ টাকা, জলপাই ৮০ টাকা এবং নতুন আলু ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৩১০ থেকে ৩২০ টাকা। এদিকে প্রতিডজন ব্রয়লার ডিমের মধ্যে বাদামি ডিম ১৪০ টাকা ও সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।

মাছের বাজারেও চড়া দাম বিরাজ করছে। তুলনামূলক কম দামে প্রতি কেজি পাঙাশ ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া রুই মাছ ৩৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা ও বায়লা ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বড় আকারের কাতল মাছের দাম কেজিপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, আইড় ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং বাইন মাছ ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা। দেশি শিং মাছ বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি দরে। বড় আকারের চিংড়ির দাম কেজিপ্রতি ১ হাজার ৪০০ টাকা। সাগরের পাঙাশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়।

ইলিশের দামও বেশ চড়া। ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজির হিসাবে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৬০০ টাকা।

মাছ ব্যবসায়ী মোজাম্মেল বলেন, সাগরের মাছের দাম সব সময় বেশি থাকে, হাজারের নিচে বিক্রি হয় না। আবার দেশি মাছের দামও বেশি। চাষের মাছের দামও ২০০ টাকার উপরে। আজ তিনি আইড় মাছ ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

তবে আজাদ রহমান নামে এক ক্রেতা বলেন, মোহাম্মদপুরের অন্যান্য বাজারের তুলনায় টাউন হল মার্কেটে মাছের দাম একটু বেশি থাকে। দাম বেশি হলেও এখানে তরতাজা মাছ পাওয়া যায়।

জাতীয় বিভাগের আরও খবর

নিষেধাজ্ঞা শেষে কুয়াকাটায় ফিরল জেলেরা, অল্প ইলিশ পেয়ে হতাশ, ঘাটে ভিড় ভাঙা ট্রলারের
জাতীয়

নিষেধাজ্ঞা শেষে কুয়াকাটায় ফিরল জেলেরা, অল্প ইলিশ পেয়ে হতাশ, ঘাটে ভিড় ভাঙা ট্রলারের

নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মধ্যরাতে ছোট ট্রলার নিয়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে যাওয়া জেলেরা ঘাটে ফিরতে শুরু করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ত…

জাতীয়

নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় চাঁদপুরে ১৮৩ জেলের কারাদণ্ড, আটক মোট ৬৪৬ জন

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুরে ১৮৩ জেলেকে বিভিন্ন মেয়া…

জাতীয়

ইঞ্জিন ঠিক ছিল, ত্রুটি ছিল সফটওয়্যারে: প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্ব নিয়ে যা জানালেন অতিরিক্ত প্রেস সচিব রুমন

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংল…

ই-রিকশায় নিবন্ধন বাধ্যতামূলক, এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি: নতুন বিধিমালায় যা আছে
জাতীয়

ই-রিকশায় নিবন্ধন বাধ্যতামূলক, এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি: নতুন বিধিমালায় যা আছে

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস রুটে ধীরগতির এস…