…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

শ্রীপুরে মাদকবিরোধী ম্যারাথনে ৬০০ দৌড়বিদ, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
শ্রীপুরে মাদকবিরোধী ম্যারাথনে ৬০০ দৌড়বিদ, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান
ছবি: সংগৃহীত

‘শুরু করুন দৌড়, বন্ধ করুন মাদক’—এই স্লোগানে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ম্যারাথন ‘নয়নপুর ২৫কে রান’।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৬টায় রাজেন্দ্রপুর ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়। এতে বিভিন্ন বয়সী ৬০০ দৌড়বিদ অংশ নেন।

নয়নপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ‘মাদক আমাদের ধ্বংস করে দিচ্ছে। যুবসমাজকে মাদকের কারণে ধ্বংস হতে দেওয়া যাবে না। যুবসমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, একটি সুস্থ জাতি ও সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

ম্যারাথনে উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন, সিআইডি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালেক, ডা. শফিক, অধ্যক্ষ মীর মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন যুবসমাজের সদস্যরা।

আয়োজকেরা জানান, মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’—এই বার্তা নিয়ে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজনে ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন ও মিনি ম্যারাথন—এই তিনটি বিভাগে মোট ৬০০ জন দৌড়বিদ অংশ নেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

খেলা বিভাগের আরও খবর

মিরাজ-নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, ২৭ রানের লিড বাংলাদেশের
খেলা

মিরাজ-নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, ২৭ রানের লিড বাংলাদেশের

লাঞ্চের আগে নাঈম হাসান যেখানে শেষ করেছিলেন, বিরতির পরও সেখান থেকেই আঘাত হেনেছেন তিনি। সঙ্গে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত…

লাঞ্চের শেষ বলে নাঈমের আঘাত: মিরপুরে ২১৩ রানে ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ এখনও ৫৯ রানে পিছিয়ে
খেলা

লাঞ্চের শেষ বলে নাঈমের আঘাত: মিরপুরে ২১৩ রানে ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ এখনও ৫৯ রানে পিছিয়ে

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ বিরতির ঠিক আগের বলেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। অফ স্পিনার নাঈম হাসানের বল…

খেলা

নারী ক্রিকেটে আট বিভাগের কোচ নিয়োগ চূড়ান্ত করছে বিসিবি, দায়িত্বে সাবেক ক্রিকেটাররা

দেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে বিভাগীয় পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আট বিভাগের জন্য কোচ …

মিরপুর টেস্টের তৃতীয় দিনে শরীফুলের আঘাতে ভাঙল চন্দরপলের জুটি, লিডের লড়াইয়ে বাংলাদেশ
খেলা

মিরপুর টেস্টের তৃতীয় দিনে শরীফুলের আঘাতে ভাঙল চন্দরপলের জুটি, লিডের লড়াইয়ে বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম উইকেটের জুটি ভেঙে লিড নেওয়ার লড়াইয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশকে ২৭২ রানে অলআউট করার পর দ্বিতীয় দিন …