…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

যান্ত্রিক ত্রুটিতে ফ্লাইট বিলম্ব, সঙ্গীদের ফেলে অন্য বিমানে ফিরতে চাননি প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব রুমন

নিজস্ব প্রতিবেদক
যান্ত্রিক ত্রুটিতে ফ্লাইট বিলম্ব, সঙ্গীদের ফেলে অন্য বিমানে ফিরতে চাননি প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব রুমন
ছবি: সংগৃহীত

বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে জাপান থেকে ফিরতে দেরি হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান সফরসঙ্গীদের সবাইকে সঙ্গে নিয়েই দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন বলেন, জাপান থেকে ফেরার আগে বিমানে সামান্য ত্রুটি দেখা দিয়েছিল। তবে জাপান থেকে প্রধানমন্ত্রী চাইলেই অন্য কোনো বিমানে দেশে ফিরতে পারতেন, কিন্তু সবাইকে সেখানে ফেলে তিনি সেটি করতে চাননি।

রুমন বলেন, ওই মুহূর্তে প্রধানমন্ত্রী বিমানের অন্য যাত্রীদের কাছে গিয়ে কথা বলেছেন, তাঁদের আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে নিয়েই দেশে ফিরেছেন।

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত প্রেস সচিব বলেন, জাপান থেকে বিমান ছাড়ার আগে পর্যবেক্ষণের সময় সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এটি বড় কোনো সমস্যা ছিল না, পরে সফটওয়্যার দিয়ে দ্রুত সেটির সমাধান করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন বলে জানান আতিকুর রহমান রুমন। তিনি বলেন, জুবাইদা রহমান তাৎক্ষণিক বিমানের যাত্রীদের অভয় দেন; বিশেষ করে বাচ্চারা যেন কান্নাকাটি না করে, তারা যেন ভালোভাবে ফিরতে পারে, সে বিষয়ে তিনি খোঁজ নিয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চার দিনের সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া তিনি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সফরকালে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।

ঢাকায় বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

যাত্রাবাড়ীর জনপদ মোড়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় জুতা ব্যবসায়ী আরিয়ান নিহত, স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা

রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ী থানাধীন জনপদ মোড়ের মালঞ্…

হাতীবান্ধায় সীমান্ত পেরিয়ে আসা চিতা বাঘের পাঁচ দিনেও খোঁজ মেলেনি, বিশেষজ্ঞ দল ফিরে গেছে
জাতীয়

হাতীবান্ধায় সীমান্ত পেরিয়ে আসা চিতা বাঘের পাঁচ দিনেও খোঁজ মেলেনি, বিশেষজ্ঞ দল ফিরে গেছে

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে তিনজনকে আহত করা চিতা বাঘটিকে পাঁচ দিনেও খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ সোমবার ২৬ অক্টোবর রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজ…

জাতীয়

প্রধানমন্ত্রীকে বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: চার সদস্যের তদন্ত কমিটি গঠন করল বিমান

জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন…

সাজেকে নবম দিনের সড়ক অবরোধ, গাছের গুঁড়িতে আগুন: বাঘাইহাট ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
জাতীয়

সাজেকে নবম দিনের সড়ক অবরোধ, গাছের গুঁড়িতে আগুন: বাঘাইহাট ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সড়কে নবম দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে অবরোধের সমর্থনে স…