…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

প্রধানমন্ত্রীকে বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: চার সদস্যের তদন্ত কমিটি গঠন করল বিমান

নিজস্ব প্রতিবেদক

জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বিজি-৩৭৭ ফ্লাইটে এ ত্রুটি দেখা দেয়।

তদন্ত কমিটিকে কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন করতে বলা হয়েছে।

কমিটি উড্ডয়ন উপযোগিতা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপগুলোও পর্যালোচনা করবে।

এর পাশাপাশি ত্রুটির ফলে ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর সৃষ্ট প্রভাব নিরূপণ করতে বলা হয়েছে কমিটিকে।

সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা বা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করতেও কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

যাত্রাবাড়ীর জনপদ মোড়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় জুতা ব্যবসায়ী আরিয়ান নিহত, স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা

রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ী থানাধীন জনপদ মোড়ের মালঞ্…

হাতীবান্ধায় সীমান্ত পেরিয়ে আসা চিতা বাঘের পাঁচ দিনেও খোঁজ মেলেনি, বিশেষজ্ঞ দল ফিরে গেছে
জাতীয়

হাতীবান্ধায় সীমান্ত পেরিয়ে আসা চিতা বাঘের পাঁচ দিনেও খোঁজ মেলেনি, বিশেষজ্ঞ দল ফিরে গেছে

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে তিনজনকে আহত করা চিতা বাঘটিকে পাঁচ দিনেও খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ সোমবার ২৬ অক্টোবর রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজ…

সাজেকে নবম দিনের সড়ক অবরোধ, গাছের গুঁড়িতে আগুন: বাঘাইহাট ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
জাতীয়

সাজেকে নবম দিনের সড়ক অবরোধ, গাছের গুঁড়িতে আগুন: বাঘাইহাট ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সড়কে নবম দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে অবরোধের সমর্থনে স…

যান্ত্রিক ত্রুটিতে ফ্লাইট বিলম্ব, সঙ্গীদের ফেলে অন্য বিমানে ফিরতে চাননি প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব রুমন
জাতীয়

যান্ত্রিক ত্রুটিতে ফ্লাইট বিলম্ব, সঙ্গীদের ফেলে অন্য বিমানে ফিরতে চাননি প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব রুমন

বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে জাপান থেকে ফিরতে দেরি হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান সফরসঙ্গীদের সবাইকে সঙ্গে নিয়েই দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধান…