…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কুমিল্লায় ১৮ থানায় একযোগে বিশেষ অভিযান, আটক ৩৫১ জন

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় ১৮ থানায় একযোগে বিশেষ অভিযান, আটক ৩৫১ জন
ছবি: সংগৃহীত

কুমিল্লায় মাদক কারবার, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫১ জনকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জেলার বিভিন্ন থানা এলাকা ও কুমিল্লা মহানগরীর যেসব স্থানে কিশোরদের উৎপাত, মাদক কারবার ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে, সেসব স্থানে অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

লুৎফর রহমান বলেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং মাদক ব্যবসা ও ছিনতাই নিয়ন্ত্রণে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা পুলিশের তথ্যে বলা হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

তাহসিফের মৃত্যুতে মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি পরিবার, সুষ্ঠু তদন্ত চাইলেন বাবা এনায়েতুল করিম
আইন ও অপরাধ

তাহসিফের মৃত্যুতে মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি পরিবার, সুষ্ঠু তদন্ত চাইলেন বাবা এনায়েতুল করিম

বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। তাঁর পরিবার মামলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত ন…

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিশুকন্যা ও বাবাকে হত্যা: প্রতিবেশী সোহরাবকে প্রধান আসামি করে মামলা
আইন ও অপরাধ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিশুকন্যা ও বাবাকে হত্যা: প্রতিবেশী সোহরাবকে প্রধান আসামি করে মামলা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চার বছরের শিশু তওবা ও তার বাবা গোলাপ হোসেনকে হত্যার ঘটনায় সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার …

কুষ্টিয়ার দৌলতপুরে বাঁশ কাটার জেরে যুবকের ডান হাত বিচ্ছিন্ন, লুটের ১৩ মহিষ উদ্ধার করল পুলিশ
আইন ও অপরাধ

কুষ্টিয়ার দৌলতপুরে বাঁশ কাটার জেরে যুবকের ডান হাত বিচ্ছিন্ন, লুটের ১৩ মহিষ উদ্ধার করল পুলিশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

টঙ্গীর মাজার বস্তিতে মিলল প্লেটবিহীন মোটরসাইকেল, পিবিআই প্রধানের দাবি এটি তাহসিফেরই, জিজ্ঞাসাবাদে নতুন কথা বললেন দীপ
আইন ও অপরাধ

টঙ্গীর মাজার বস্তিতে মিলল প্লেটবিহীন মোটরসাইকেল, পিবিআই প্রধানের দাবি এটি তাহসিফেরই, জিজ্ঞাসাবাদে নতুন কথা বললেন দীপ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির ভাসমান লাশ উদ্ধারের স্থান থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ…