…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কুষ্টিয়ার দৌলতপুরে বাঁশ কাটার জেরে যুবকের ডান হাত বিচ্ছিন্ন, লুটের ১৩ মহিষ উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার দৌলতপুরে বাঁশ কাটার জেরে যুবকের ডান হাত বিচ্ছিন্ন, লুটের ১৩ মহিষ উদ্ধার করল পুলিশ
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর ডান হাত বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে কবরস্থানের পাশে এই হামলা হয় বলে পরিবার জানিয়েছে।

আহত রনি জামালপুর গ্রামের মৃত বিশু লাঠারের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কুষ্টিয়ায় পাঠানো হয় এবং অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে পরিবার জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির বসার মাচা তৈরির জন্য স্থানীয়দের কাছে বাঁশ চাওয়া হয়। এ সময় রনির অনুমতি ছাড়াই তাঁর বাঁশঝাড় থেকে চার-পাঁচটি বাঁশ কেটে বিজিবিকে দেওয়া হয়। এ ঘটনায় রনি সুমন নামে এক ব্যক্তিকে গালিগালাজ করেন। এর জের ধরেই শুক্রবার সকালে মহিষের জন্য মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে তাঁকে একা পেয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

পরিবারের অভিযোগ, নাজিরের ছেলে সুমনের (২৬) নেতৃত্বে শামসুল মণ্ডলের ছেলে উজির (৪৫), উজিরের ছেলে রুমন (২২), রব কুলের ছেলে কামু (৩০), জাম্বু (২৫), রঞ্জিত মণ্ডলের ছেলে লস্কর (৩৫) ও শহিদুলের ছেলে মন্টুসহ (২৬) আরও কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রনির ওপর হামলা চালান। হামলা প্রতিরোধের চেষ্টা করলে রনির ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

স্থানীয়দের দাবি, হামলার নেতৃত্বে থাকা সুমন সীমান্ত এলাকার চিহ্নিত মাদক কারবারি। ২০২৫ সালের নভেম্বর মাসে সীমান্ত এলাকায় জনি নামে এক মাদক কারবারিকে হত্যার ঘটনায়ও তিনি অন্যতম এজাহারভুক্ত আসামি বলে অভিযোগ রয়েছে।

এদিকে রনিকে হাসপাতালে নেওয়া নিয়ে পরিবারের সদস্যরা ব্যস্ত হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর বাড়িতে হামলা ও লুটপাট চালান বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বাড়িতে থাকা ১৩টি মহিষ ও দুই গাড়িতে থাকা প্রায় ৩০ মণ পাট নিয়ে যাওয়া হয়। এ ছাড়া রনির ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় নিয়ামতের বাড়ি থেকে লুটের অভিযোগ থাকা ১৩টি মহিষ উদ্ধার করা হয়। এ ছাড়া পাচারের সময় দুই গাড়ি পাটও উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি নামে একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লুটের অভিযোগ থাকা ১৩টি মহিষ ও দুই গাড়ি পাট উদ্ধার করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। দ্রুত তাঁদের আইনের আওতায় আনা হবে।’

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বিজিবির জন্য বাঁশ কাটার বিষয়ে তিনি কিছু জানেন না। বিষয়টি জেনে পরে জানাবেন বলে তিনি জানিয়েছেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

তদন্ত ও আইন প্রয়োগের প্রতিটি পর্যায়ে নিরপেক্ষতা বজায় রাখতে হবে: সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
আইন ও অপরাধ

তদন্ত ও আইন প্রয়োগের প্রতিটি পর্যায়ে নিরপেক্ষতা বজায় রাখতে হবে: সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের উদ্দেশে বলেছেন, অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে,…

আশুলিয়ার ধলপুরে বিরোধের জেরে গুলি, হাঁটুতে গুলিবিদ্ধ যুবক হাসপাতালে
আইন ও অপরাধ

আশুলিয়ার ধলপুরে বিরোধের জেরে গুলি, হাঁটুতে গুলিবিদ্ধ যুবক হাসপাতালে

ঢাকার আশুলিয়ায় গুলিতে সাইদুর রহমান (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।…

ঢাকার ধানমন্ডিতে ট্রাইব্যুনাল বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৪
আইন ও অপরাধ

ঢাকার ধানমন্ডিতে ট্রাইব্যুনাল বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৪

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পু…

ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে তুরাগ নদীতে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ, পিবিআইকে জানালেন বন্ধু দীপ
আইন ও অপরাধ

ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে তুরাগ নদীতে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ, পিবিআইকে জানালেন বন্ধু দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (সৌরি) রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)…