…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

তাহসিফের মৃত্যুতে মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি পরিবার, সুষ্ঠু তদন্ত চাইলেন বাবা এনায়েতুল করিম

নিজস্ব প্রতিবেদক
তাহসিফের মৃত্যুতে মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি পরিবার, সুষ্ঠু তদন্ত চাইলেন বাবা এনায়েতুল করিম
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। তাঁর পরিবার মামলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

কে এম এনায়েতুল করিম বলেন, ‘আমরা পারিবারিকভাবে এখনও কোনো ধরনের মামলার সিদ্ধান্ত নিইনি। মামলা করব কি না, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি। আজ আমাদের নানা ব্যস্ততা আছে। হয়তো আজ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব না।’

তিনি মামলার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সরকারের নিজস্ব আইনে ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা চাই, থানায় গিয়ে দুই কলম কী লিখলাম বা না লিখলাম, সেটির ওপর সরকার গুরুত্ব না দিয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিক।’

এনায়েতুল করিম আরও বলেন, ‘আমার ছেলে এ দেশের একজন সুনাগরিক ছিল। সশস্ত্র বাহিনীর একজন সদস্যও ছিল। তার এ ধরনের মৃত্যুর যেন সুষ্ঠু তদন্ত হয় এবং প্রকৃত কারণ বের হয়ে আসে।’

উত্তরখান থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, নিহত তাহসিফের বাবাকে ফোন দিয়ে থানায় মামলা করার জন্য বলা হলেও এখনও তিনি থানায় আসেননি।

তাহসিফের মৃত্যুর ঘটনায় তাঁর ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আশুলিয়ার ধলপুরে বিরোধের জেরে গুলি, হাঁটুতে গুলিবিদ্ধ যুবক হাসপাতালে
আইন ও অপরাধ

আশুলিয়ার ধলপুরে বিরোধের জেরে গুলি, হাঁটুতে গুলিবিদ্ধ যুবক হাসপাতালে

ঢাকার আশুলিয়ায় গুলিতে সাইদুর রহমান (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।…

ঢাকার ধানমন্ডিতে ট্রাইব্যুনাল বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৪
আইন ও অপরাধ

ঢাকার ধানমন্ডিতে ট্রাইব্যুনাল বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৪

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পু…

ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে তুরাগ নদীতে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ, পিবিআইকে জানালেন বন্ধু দীপ
আইন ও অপরাধ

ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে তুরাগ নদীতে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ, পিবিআইকে জানালেন বন্ধু দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (সৌরি) রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)…

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিশুকন্যা ও বাবাকে হত্যা: প্রতিবেশী সোহরাবকে প্রধান আসামি করে মামলা
আইন ও অপরাধ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিশুকন্যা ও বাবাকে হত্যা: প্রতিবেশী সোহরাবকে প্রধান আসামি করে মামলা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চার বছরের শিশু তওবা ও তার বাবা গোলাপ হোসেনকে হত্যার ঘটনায় সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার …