…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সাঁতারে ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইরফানা, তিন ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
সাঁতারে ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইরফানা, তিন ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড
ছবি: সংগৃহীত

একটি নয়, তিনটি ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েছেন ইরফানা খাতুন। বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু ২০০ ও ১০০ মিটার ইভেন্টের পর এবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকেও নতুন রেকর্ড গড়েছেন। ২০১৪ সালে মাহফুজা খাতুন শিলার গড়া রেকর্ড ভেঙে ইরফানা নিজের নাম লিখিয়েছেন নতুন রেকর্ডের পাতায়।

মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার তৃতীয় দিনে হয়েছে দুটি নতুন রেকর্ড। সব মিলিয়ে তিন দিনে জাতীয় রেকর্ডের সংখ্যা দাঁড়িয়েছে ১৬টি।

৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ইরফানার সময় ৩৪.৫৭ সেকেন্ড। ২০১৪ সালে শিলা এই দূরত্ব পাড়ি দিয়েছিলেন ৩৪.৮৫ সেকেন্ডে। ১২ বছর পর তাঁর রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড গড়লেন ইরফানা।

এর আগে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২ মিনিট ৪৫.৪০ সেকেন্ড সময় নিয়ে রোমানা আক্তারের গত বছরের রেকর্ড ভেঙেছিলেন ইরফানা। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও রোমানার ২০২৪ সালে গড়া ১ মিনিট ১৮.২৭ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন তিনি; তাঁর নতুন সময় ১ মিনিট ১৭.৩৬ সেকেন্ড।

দিনের দ্বিতীয় রেকর্ডটি এসেছে মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। ৯ মিনিট ৪৭.৯৯ সেকেন্ড সময় নিয়ে গত বছর নৌবাহিনীর গড়া ৯ মিনিট ৫০.০১ সেকেন্ডের রেকর্ড ভেঙেছে সেনাবাহিনী। দলটির হয়ে সাঁতরেছেন মুক্তি খাতুন, ইরফানা, ছুম্মা খাতুন ও জুঁই আক্তার।

দলগত পদক তালিকায় ২৮টি সোনা, ১৮টি রুপা ও ১৩টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে রয়েছে নৌবাহিনী। ১২টি সোনা, ১৮টি রুপা ও ২২টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে সেনাবাহিনী। দুটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থানে রয়েছে বিকেএসপি।

খেলা বিভাগের আরও খবর

খেলা

বিশ্বকাপ ফাইনালের লাল কার্ড এখনো পীড়া দেয় এনজো ফের্নান্দেজকে

সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও একই ঘটনা এখনো তাড়া করে চলেছে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজকে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্য…

খেলা

কম বল করেও ৪ উইকেট নাঈমের, তবু প্রথম টেস্টে চাপে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৬ উইকেট পড়েছে তাদের। তবে দিনের শুরুতে বল…

চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী: মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই, পাঠ্যক্রমে আসছে খেলা
খেলা

চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী: মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই, পাঠ্যক্রমে আসছে খেলা

মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ কারণে শিক্ষার্থীদে…

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে ৭৯ রানে ৬ উইকেট বাংলাদেশের, নাঈমের ৫০ উইকেটের মাইলফলক
খেলা

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে ৭৯ রানে ৬ উইকেট বাংলাদেশের, নাঈমের ৫০ উইকেটের মাইলফলক

মিরপুর টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেওয়ার কৃতিত্ব স্পিনার নাঈম হাসানের। দিন শেষে বাজে ব্যাটিংয়ের পরও বাংলাদেশ যে ক্ষীণ…